ফুটবল

চমক রেখে ইউরো দল দিলো ইংল্যান্ড

ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ফুটবল দলের দুই খেলোয়াড় মাঠে অনুশীলন করছেন, একটি ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কাস র‌্যাশফোর্ড, জর্ডান হেন্ডারসন ও রাহিম স্টার্লিংয়ের মতো তারকাদের বাদ দিয়ে জার্মানিতে হতে চলা ইউরো-২০২৪ আসরের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল ইংল্যান্ড। এবার জ্যাক গ্রিলিশ, জেমস ম্যাডিসন ও হ্যারি ম্যাগুয়েরকে বাদ দিয়ে ২৬ সদস্যের মূল দল দিয়েছে দলটি।

কোচ গ্যারেথ সাউথগেটের ৩৩ সদস্যের দলে প্রথমবার ডাক পেয়েছিলেন কার্টিস জোনস, অ্যাডাম ওয়ারটন, জ্যারেড ব্রাথওয়েটের মতো তরুণ। তাদের মধ্যে কেবল ওয়ারটন জায়গা পেয়েছেন মূল দলে।

ইংল্যান্ডের ২৬ সদ্যসের দল
গোলকিপার: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল।
ডিফেন্ডার: লুইস ডাঙ্ক, জো গোমেজ, মার্ক গুইজি, এজরি কোনসা, লুক শ, জন স্টোনস, কাইরেন ট্রিপিয়ার, কাইল ওয়াকার।
মিডফিল্ডার: ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, কনোর গ্যালাঘার, কোবে মাইনু, ডেকলান রাইস, অ্যাডাম ওয়ারটন।
ফরোয়ার্ড: জুড বেলিংহ্যাম, জ্যারোড বোয়েন, এবরেচি এজি, ফিল ফোডেন, অ্যান্টনি গর্ডন, হ্যারি কেইন, কোল পালমার, বুকায়ো সাকা, আইভান টনি, ওলি অ্যাটকিনসন।

বিষয়:ইউরো-২০২৪ ইংল্যান্ড র‌্যাশফোর্ড সাউথগেট স্টার্লিং হেন্ডারসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…