চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামকে হারিয়ে স্লোভাকিয়ার চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরে চমক দেখিয়েছে স্লোভাকিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তিনে থাকা শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে জয় তুলে নিয়েছে র‍্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে অবস্থান করা দলটি। বেলজিয়ামের বিপক্ষে এটি তাদের প্রথম জয়।

জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট অ্যারেনায় সোমবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে স্লোভাকিয়া। ম্যাচের শুরুর দিকেই ইভান শ্রানজের দেয়া একমাত্র গোলে জয় পায় তারা। এরপর রক্ষণ জমাট রেখে হতাশা বাড়ান বেলজিয়ানদের।

পুরো ম্যাচে ৬১ শতাংশ বল ছিল বেলজিয়ামের দখলে। ১৬টি শট নিয়েছে তারা, যেখানে লক্ষ্যে রাখতে পেরেছে তিনটি। শুরুতেই গোল করে এগিয়ে যাওয়া স্লোভাকিয়া রক্ষণাত্মক ফুটবল খেলেছে। যদিও গোলের জন্য তারা নিয়েছে ১০টি শট।

এই গ্রুপের প্রথম ম্যাচেও চমক জাগানো ফলের দেখা মিলেছে। গতবারের কোয়ার্টার-ফাইনালিস্ট ইউক্রেইনকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে রোমানিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেইনইউরো-২০২৪বেলজিয়ামরোমানিয়ালিড স্পোর্টসস্লোভাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT