আসরে শিরোপার অন্যতম দাবিদার। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণ ব্যস্ত করে রাখার প্রদর্শনীও ছিল। কিন্তু গোলটা আর আদায় করতে পারেনি ফ্রান্স। অবশ্য ম্যাচে একটা গোল হয়েছে, গোলটা অস্ট্রিয়া নিজেরাই নিজেদের জালে জড়িয়েছে। তাতে ইউরোতে পূর্ণ তিন পয়েন্ট তুলে যাত্রা শুরু করেছে কাইলিয়ান এমবাপের ফ্রান্স।
সোমবার রাতে অস্ট্রিয়ার নিজেদের করা গোলে ১-০তে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স।
ম্যাচের তখন ৩৮ মিনিট। এমবাপের এক আক্রমণ ঠেকাতে যেয়ে নিজেদের জালে জড়িয়ে বসেন উবের। সেই শুরু, সেই শেষ। এরপর বাকি সময়জুড়ে ফ্রান্স বেশকিছু শক্ত আক্রমণ গড়লেও জালের দেখা পায়নি, অস্ট্রিয়াও আর জাল খুঁজে পায়নি।
আসরে গ্রুপ ডি-তে আছে ফ্রান্স। অস্ট্রিয়ার সঙ্গে তাদের অপর দুই সঙ্গী নেদারল্যান্ডস ও পোল্যান্ড।








