বাংলাদেশ

নির্বাচনে ইউরোপীয় পর্যবেক্ষক ও প্রার্থীদের অস্ত্র দেওয়া বিষয়ে যা বললেন ইসি সচিব

ইসি সচিব নির্বাচনে ইউরোপীয় পর্যবেক্ষক ও প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসবেন।

ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের যাতায়াত ও চলাচলে নির্বাচন কমিশন সহযোগিতা করবে।

নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব বলেছেন, নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি। প্রয়োজনে আচরণবিধি সংশোধন সংশোধন করা হবে।

বিষয়:আখতার আহমেদ ইইউ ইউরোপীয় ইউনিয়ন ইসি জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…