চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পবিত্র মাস বিবেচনায় ১০ টাকা লিটার দুধ বিক্রি করছেন এরশাদ

এস কে রাসেলএস কে রাসেল
১২:৪৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৪
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জে মো. এরশাদ উদ্দিন নামের একজন খামারি পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কথা বিবেচনা করে ১০ টাকায় দরে তার খামারের দুধ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। যে কেউ তার খামার থেকে ১০ টাকা দরে সর্বোচ্চ এক লিটার দুধ কেনার সুযোগ পাবেন।

মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রমজান থেকে তার দুধ বিক্রির এই কার্যক্রম শুরু করেছেন।

মো. এরশাদ উদ্দিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য।

জানা গেছে, তিন বছর আগে এরশাদ উদ্দিন নিজ এলাকায় জে সি অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তোলেন। তার খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণের তিন শতাধিক গরু রয়েছে। এর মধ্যে বর্তমানে ২০টি গরু দুধ দিচ্ছে। প্রতিদিন খামার থেকে ৭০ থেকে ৭৫ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। সেই সব দুধ তিনি ১০ টাকা লিটার দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। যে কেউ তার খামার থেকে নাম মাত্র ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন। বেলা ১১টার দিকে গিয়ে দেখা গেছে তার খামারে এলাকার দরিদ্র শতেক নারী পুরুষ লাইন ধরেছেন। তারা ১০ টাকা আবার অনেকেই বিনামূল্যে দুধ নিয়েছেন।

নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর আব্দুল মান্নান জানান, বাজারে সব কিছুরই মূল্য অনেক। রমজানে ১২০ টাকা লিটার করে দুধ কিনে খাওয়া আমাদের সম্ভব না। এরশাদ ভাই ১০ টাকা করে দুধ দিতেছে এই দুধ দিয়েই আমরা সেহরি খাব। আমাদের সকল বিপদেই এরশাদ ভাই পাশে থাকেন।

বয়রা মধ্যপাড়া গ্রামের মার্জিয়া ও হাফসা খাতুন জানান, আজ রোজার প্রথম দিন। এই দিন থেকেই এরশাদ সাহেব আমাদেরকে ১০ টাকা দরে এক লিটার দুধ দিয়েছেন। প্রতিদিনই এক লিটার দুধ দিবেন ১০ টাকায়। আমরা অনেক খুশি কারণ আমাদের মতো গরীব মানুষের ১২০ টাকা লিটার করে বাজার থেকে দুধ কিনে খাওয়া সম্ভব না।

Reneta

মোহাম্মদ ইমরান জানান, এরশাদ ভাইয়ের এ মানবিক উদ্যোগ আমাদের উপজেলায় প্রশংসিত হয়েছে। তিনি এবছর নিয়ে তিন বছর ধরে রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করে আসছেন। ১০ টাকা হলো নাম মাত্র মূল্য। কারণ বিনামূল্যে দিলে অনেকেই লজ্জায় নিতে চাইবেন না তাই এক লিটার দুধ মাত্র ১০ টাকা মূল্য রাখছেন। তিনি সব সময়ই এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকেন।

এরশাদ উদ্দিন জানান, রমজান আসলেই এলাকায় দুধের চাহিদা বেড়ে যায়। হাট-বাজারগুলোতে এক কেজি দুধ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ১২০ টাকা দামে নিম্নবিত্ত মানুষ ক্রয় করে খাওয়ার ক্ষমতা নেই। এ বিষয়টা চিন্তা করেই তাদের জন্য নামমাত্র ১০ টাকা মূল্যে ৭০ জনকে ১ লিটার করে দুধ দিয়েছি। এমনকি কেউ কেউ বিনামূল্যেও দুধ পেয়েছে। আজ প্রথম রমজান থেকে এ কার্যক্রম শুরু শুরু হয়েছে, চলবে রমজানের শেষ দিন পর্যন্ত।

তিনি বলেন, পুরো রমজানে আমার খামারে যা দুধ উৎপাদন হবে সবই ১০ টাকা করে বিক্রি করা হবে। সেই হিসেবে এ রমজানে দু’টন দুধ ১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে। দৈনিক ৭০ থেকে ৭৫ জন ১০ টাকা দরে দুধ কিনতে পারবেন। মঙ্গলবার সকালে খামার থেকে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি শুরু করা হয়েছে। প্রতিজন দৈনিক সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জকিশোরগঞ্জের এরশাদদুধের কেজি ১০ টাকারমজান ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT