ইংলিশ প্রিমিয়ার লিগের ২০ বর্ষী এক তরুণ ফুটবলারকে হত্যার হুমকির দিয়েছে এক ফুটবল এজেন্ট। লন্ডন শহরে ঘটনাটি ঘটেছিল গত ৬ অক্টোবর। ফুটবলারকে হুমকি দেয়ার অভিযোগে ৩১ বর্ষী এজেন্টকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।
আইনগত কারণে ফুটবলারটির নাম ও ক্লাবের নাম সামনে আনা হয়নি। তবে ইউরোপীয় সংবাদমাধ্যমে উঠে আসে, ওই ফুটবলারের বাজার মূল্য ৭৯ মিলিয়ন পাউণ্ড। অভিযুক্ত আটক এজেন্টকে নয় দিন পর শর্তসাপেক্ষে জেল ছেড়ে দেয়া হয়েছে।
সংবাদমাধ্যমের খবরে, ‘ঘটনার দুই দিন পরই পুলিশ অভিযুক্ত এজেন্টের হার্টফোর্ডশায়ারের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। নয় দিন জেল থাকার পর, তাকে ভবিষ্যতে ওই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ না রাখার শর্তে ছেড়ে দেওয়া হয়।’
লন্ডন পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীর দেয়া তথ্যে ঘটনার দিন, লন্ডনের রাস্তায় হাঁটছিলেন ওই ফুটবলার ও তার বন্ধু। এ সময় অভিযুক্ত খেলোয়াড়ের পথরোধ করে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভীত সন্ত্রস্ত ও আতঙ্কিত হন তিনি।








