চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলে বছরের প্রথম জয় পেল লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

‘এটা আমাদের জন্য বিশাল জয়। প্রশিক্ষণের জন্য একটি নিখুঁত সপ্তাহ ছিল। খেলোয়াড়রা ছিল বেশ রোমাঞ্চিত। ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের তর সইছিল না। আশা করি এটা কেবল শুরু হল।’

এভারটনের বিপক্ষে ২-০ গোলে লিভারপুলের জয় কতটা গুরুত্বপূর্ণ, মোহাম্মাদ সালাহর এমন কথাতেই সেটি পরিষ্কার।

একে তো দলের বাজে অবস্থা, তার উপর শিরোপা দৌড় থেকে বহুদূরে দলটির অবস্থান। চলতি বছরে মিলছিল না জয়ের দেখা। অবশেষে ২০২৩ সালে প্রিমিয়ার লিগে প্রথম জয়টা পেল ইয়ুর্গেন ক্লপের দল।

লিভারপুল ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে অবস্থান করছে। এক ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা এভারটন রেলিগেশনের শঙ্কায় পড়েছে। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল।

গত সোমবার রাতে অ্যানফিল্ডে হওয়া ম্যাচের ৩৬ মিনিটে দ্রুত আক্রমণ থেকে ডারউইন নুনেজের পাসে বল পেয়ে ডান পায়ের শটে অলরেডদের লিড এনে দেন সালাহ।

বিরতির পর ৪৯ মিনিটে বাঁ পায়ে বল জালে জড়ান কোডি গ্যাকপো। ভিএআরের সাহায্য নিয়ে গোলের সংকেত দেন রেফারি।

Reneta

এই জয় লিভারপুলের চলতি মৌসুমে টেবিলের শীর্ষ চারে উঠার ক্ষীণ আশা তৈরি করেছে। আগামী শনিবার লিডস ইউনাইটেডের বিরুদ্ধে তারা খেলতে নামবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগএভারটনগ্যাকপোলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT