চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পচেত্তিনোর ‘চাপ’ কমিয়ে জিতল চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ফুটবল দল জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাগ আউটে বেশ চাপের মুখেই রয়েছেন মাউরিসিও পচেত্তিনো। চেলসির বাজে পারফরম্যান্সে কোচের চাকরি টিকিয়ে রাখাই হয়ে উঠেছে কঠিন এক চ্যালেঞ্জ। প্রতিকূল পরিস্থিতির মাঝেই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলের জয় পেল চেলসি। ঘরের মাঠে ব্লুজরা পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় পচেত্তিনোর খানিকটা কমিয়েছে চাপ।

স্ট্যাম্পফোর্ড ব্রিজে সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার ৮ মিনিটে পালমেরের কাছ থেকে বল নিয়ে নিশানাভেদ করেন নিকোলাস জ্যাকসন। ৪৩ মিনিটে আলেকজান্ডার ইসাক বল জালে জড়িয়ে সমতা টানেন।

এনজো ফের্নান্দেজের বাড়ানো বল নিয়ে বাঁ-পায়ের দূরপাল্লার শটে ৫৭ মিনিটে স্বাগতিকদের লিড পাইয়ে দেন পালমের। ৭৬ মিনিটে মিখাইলো মড্রিক নিশানাভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। নির্ধারিত সময়ের শেষ মিনিটে জ্যাকব মার্ফির গোল ব্যবধান কমালেও তা নিউক্যাসলের হার এড়াতে পারেনি।

Banglabid

পয়েন্ট টেবিলে অবশ্য চেলসির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ২৭ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে। হারের পরও আগের দশ নম্বর স্থানে রয়েছে ২৮ ম্যাচে ৪০ পয়েন্ট পাওয়া নিউক্যাসল।

প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের জমজমাট লড়াইয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। ২৮ ম্যাচে গানারদের পয়েন্ট ৬৪। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে দুইয়ে লিভারপুল। ৬৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগচেলসিনিউক্যাসল ইউনাইটেডপচেত্তিনোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT