চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিং-পাওয়েলের ঝড়ে ক্যারিবীয়দের অতীতের স্মৃতি ফেরানো জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে বাছাইয়ের বাধা টপকে মূলপর্বে খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এ বছর ওয়ানডে বিশ্বকাপেও সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের খেলা হয়নি। হারানো গৌরব ফিরে পেতে ভুগতে থাকা দলটি যেন মনে করিয়ে দিচ্ছে নিজেদের সোনালী অতীত। পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে ১০ রানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

গ্রেনাডায় বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তোলে। জবাবে ইংলিশরা ৭ উইকেট খুইয়ে ১৬৬ রানে থেমে যায়।

উইন্ডিজ ওপেনার ব্র্যান্ডন কিং আক্রমণাত্মক ব্যাটিং করলেও টপ অর্ডারের বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। ৫৪ রানেই ঘটে ৪ উইকেটের পতন। এরপর শুরু হয় বাইশ গজে  কিং ও অধিনায়ক রোভম্যান পাওয়েলের ঝড়। পঞ্চম উইকেটে এ দুই ব্যাটার ৮০ রানের জুটি গড়ে ধাক্কা সামলান।

২৮ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলা পাওয়েল আউট হলে জুটি ভাঙে। স্যাম কারেনের বলে লং অনে বল তালুবন্দি করেন হ্যারি ব্রুক। শেষ দিকে আগের ম্যাচের জয়ের নায়ক আন্দ্রে রাসেল ১০ বলে ২ ছক্কায় করেন ১৪ রান। একপ্রান্ত আগলে রেখে ৫২ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮২ রানের হার না মানা ইনিংস খেলেন কিং।

ইংল্যান্ডের পক্ষে নিয়ন্ত্রিত বোলিংয়ে আদিল রশিদ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে পান ২ উইকেট। ৩০ রান খরচায় ২ উইকেট নেন টাইমল মিলস।

লক্ষ্য তাড়ায় দলীয় ৯ রানের মাথায় অধিনায়ক জস বাটলারের উইকেট হারায় অতিথি দল। ফিল সল্ট ২৫ ও উইল জ্যাকস ২৪ রান করে আলঝারি জোসেফের শিকারে পরিণত হন। লিয়াম লিভিংস্টোন ভালো শুরু পেলেও ৯ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন। ব্রুকের বিদায়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১০৮ রান।

Reneta

চার নম্বরে নামা স্যাম কারেন ৩২ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫০ রান করে হাল ধরে রেখেছিলেন।  জোসেফের বলে আকিল হোসেনের হাতে ধরা পড়লে তার ইনিংস থামে। দুই রানের বেশি তুলতে পারেননি ক্রিস ওকস।

শেষদিকে মঈন আলী ১৩ বলে এক চার ও ২ ছক্কায় ২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। রেহান আহমেদ ৩ বলে এক চার ও এক ছক্কায় ১০ রানে অপরাজিত থাকেন। যদিও তা দলকে জয়ের বন্দরে নেয়ার জন্য যথেষ্ট ছিল না।

ক্যারিবীয়দের পক্ষে ৩৯ রান খরচায় ৩ উইকেট নেন জোসেফ। আকিল ২৪ রানের বিনিময়ে পান ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ওয়ানডেকিংগ্রেনাডাপাওয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT