চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের বিদায় ‘নষ্ট’ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৪, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যান্ডারসন বল ছুঁড়ে ফেলে উইকেটের দিকে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। আগামী জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি দিয়ে অবসরে যাবেন। সেই সিরিজ নিজেদের করে নিতে চায় উইন্ডিজ, সাথে লর্ডসে অ্যান্ডারসনের বিদায়ক্ষণকে নষ্ট করতে চায় তারা।

৪১ বর্ষী অ্যান্ডারসন লর্ডসে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন, যা তার ১৮৮তম টেস্ট। ম্যাচ ঘিরে উইন্ডিজের পরিকল্পনা অন্যরকম। দলটির পেস আক্রমণের ভরসা কেমার রোচের মতে, ১৯৮৮ সালের পর ইংল্যান্ডে প্রথম জয়ের খোঁজ করবেন ওই ম্যাচ দিয়ে।

অভিজ্ঞ অ্যাডারসনকে নিয়ে রোচ বলেছেন, ‘সে অসাধারণ একজন পেসার, সম্ভবত সর্বকালের অন্যতম একজন। তার বিদায় দুঃখের, কিন্তু আমরা জানি চিরকাল খেলতে পারবেন না। আমাদের বিপক্ষে ওই প্রথম ম্যাচ- আশা করছি সেটা নষ্ট করতে পারব। তার ওই ম্যাচের জন্য শুভ কামনা এবং আশা করছি ফলাফল যা আসুক তিনি উপভোগ করবেন।’

‘এখন দলে শামার জোসেফের সাথে জেইডেন সিলেস এবং আলঝারি জোসেফও যুক্ত হয়েছে। আমরা বোলিংয়ে একটি এক্স-ফ্যাক্টর যোগ করেছি।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি লর্ডসে শুরু হবে আগামী ১০ জুলাই। এরপর নটিংহ্যাম ও শেষটি বার্মিংহ্যামে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজজোসেফরোচলর্ডসলিড স্পোর্টসশামার
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT