ফুটবল

ইংলিশ ফুটবলে আবারও বর্ণবাদ, চাইলেন ক্ষমা

একজন পুরুষ ফুটবল খেলোয়াড়ের ছবি, পাসের সময় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড়ের ছবি, তিনি একটি দলের জার্সি ধরে আছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের কয়েকজন কৃষ্ণাঙ্গ ফুটবলারদের নিয়ে বাজে মন্তব্য করেছিলেন নরউইচ সিটির সাবেক স্পোর্টিং ডিরেক্টর স্টুয়ার্ট ওয়েবার। রাহিম স্টারলিংসহ পাঁচ তারকার নাম উল্লেখ করে বলেছিলেন তারা পেশাদার ফুটবলার না হলে ‘জেলে বা অন্য কোথাও থাকতেন’। এ মন্তব্যে সমালোচনা শুরু হওয়ায় ক্ষমা চেয়েছেন তিনি।

স্টুয়ার্ট ওয়েবার স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘আমরা সেই ছেলেদের সাহায্য করতে চাই যাদের সত্যিই এটির প্রয়োজন, তাদের নয় যারা সম্ভবত বিশেষ সুবিধাপ্রাপ্ত। এটা হতে দেখেছি আমাদের তরুণ ফুটবলারদের সঙ্গে।’

‘আমি এটা বললে জনি রোয়ি সম্ভবত আপত্তি করবে না। কিন্তু আবু কামারা, ম্যাক্স অ্যারনস, জামাল লুইস, রাহিম স্টার্লিং যেখান থেকে এসেছে ফুটবলে তাদের জন্য কাজ করতে হয়েছে। কারণ এগুলো ছাড়া তাদের বিকল্প সম্ভাব্য জেল বা অন্য কিছু থাকতে হতো।’

এমন মন্তব্যের জেরে মুখ খুলেছেন ম্যাক্স অ্যারনের মা আম্বার। এ ঘটনাকে ‘নৈমিত্তিক বর্ণবাদ এবং স্পষ্ট অসম্মান’ বলে উল্লেখ করেছেন তিনি। ট্রয় টাউনসেন্ড এ মন্তব্যকে ‘পুরোপুরি অসম্মান’ এবং ‘জাতিগত বর্ণবাদ’ বলে মনে করেছেন।

এরপর ওয়েবার ওই খেলোয়াড়দের পরিবারের সাথে যোগাযোগ শুরু করেছেন। তাদের কাছে ক্ষমাও চেয়েছেন সাবেক এ ক্রীড়াসংগঠক।

বিষয়:ইংল্যান্ড কামারা নরউইচ সিটি লুইস স্টারলিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…