ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটের বিশ্বাস, ইউরো ২০২৪-এ ইতিহাস গড়বে তার দল। কারণ, দলটি বিদেশের মাটিতে এখনও ফুটবলের কোনো আন্তর্জাতিক আসরের ফাইনালে উঠতে পারেনি। বুধবার রাতে ডর্টমুন্ডে নেদারল্যান্ডসকে হারাতে পারলে সেই সুযোগ মিলবে থ্রি লায়ন্সদের।
ইংল্যান্ড ইউরোর শীর্ষে উঠতে পারবে কিনা এমন প্রশ্নে ৫৩ বর্ষী সাউথগেট বলেছেন, ‘নির্দিষ্ট কিছু বিষয় পরিবর্তন হয়েছে। বিষয়টিতে আমি সত্যিই আগ্রহী কারণ কোচ হিসেবে মাঝে মাঝে আপনাকে পেছন ফিরে আসতে হবে এবং বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে।’
‘গত সাত-আট বছর ধরে আমাদের অন্যতম শক্তির জায়গা হল কম ভয়, কম বাধা। আসরের শুরুতে আমার মনে হয়েছে, প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল এবং সেইসঙ্গে অন্য সব বারের তুলনায় বাইরের শব্দ বেশি ছিল।’
‘নিশ্চিত নই আমাদের বার্তায় কোনো পরিবর্তন এসেছে কিনা, তবে অনুভব করছি দলের মধ্যে পরিবর্তন এসেছে। আসরে আমরা এমন পর্যায়ে আছি যেখানে কোনো ভুল করার চেয়ে কিছু করে অর্জন করা সম্ভব। এটাই অ্যাথলেটদের পার্থক্য। সুতরাং, এটাই সুযোগ ইতিহাস তৈরির। সেটা করার চেষ্টা থাকবে। ইংল্যান্ডের বাইরে প্রথম ফাইনালের সুযোগ, প্রথমবার ইংল্যান্ড সেটা করতে চলেছে।’
১৯৬৬ সালে ইংল্যান্ড ঘরের মাটিতে বিশ্বকাপ খেলে জিতেছিল। তিন বছর আগেও ঘরের মাটিতে ইউরোর ফাইনালে উঠেছিল দলটি, টাইব্রেকারে ইতালির কাছে হেরে যায়। দুটি খেলায়ই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হয়েছিল।








