আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। সিরিজটি হবে অক্টোবর মাসে। মঙ্গলবার সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
১৭ সদস্যের দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ডারহ্যামের ব্যাটার ব্রাইডন কার্স এবং এসেক্সের জর্ডান কক্স। সিরিজে অভিষেক হতে পারে ২৯ বর্ষী পেসার কার্স ও ২৩ বর্ষী উইকেটকিপার ব্যাটার কক্সের। এছাড়া ওই দলে ফিরেছেন দুই স্পিনার রেহান আহমেদ ও জ্যাক লিচ।
চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজ খেলতে পারেননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তাকে রেখে পাকিস্তান সিরিজে দল দেয়া হয়েছে। চোট কাটিয়ে ফিরছেন ওপেনার জ্যাক ক্রোলিও।
পাকিস্তান সফরে ইংল্যান্ড দল
বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুকস, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রোলি, বেন ডাকেট, জশ হুল, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেসি স্মিথ, ওলি স্টোন, ক্রিস ওকস।








