চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ফিফটি, অন্যপ্রান্তে চারজন এলেন-গেলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, অন্যপ্রান্তে শ্রীলঙ্কা ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৩৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেটে ৬৮ রান।

ওপেনার লিটন দাস ৫২ ও মুশফিকুর রহিম ৪ রানে ক্রিজে আছেন। ইংলিশদের হয়ে ৩ উইকেট পকেটে পুরেছেন রিচি টপলে।

দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ব্যাট হাতে আবারও ব্যর্থ তানজিদ হাসান তামিম। ১ রান করে সাজঘরে ফেরেন। টপলের বলের লাইনে পায়ের কাজটাই ঠিকঠাক করতে পারেননি ২২ বর্ষী ব্যাটার। দ্বিতীয় স্লিপে জনি বেয়ারস্টোর হাতে দেন সহজ ক্যাচ।

পরের বলেই টপলের সুইংয়ে ড্রাইভ করে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত। পয়েন্ট অঞ্চলে থাকা লিয়াম লিভিংস্টোনের হাতে শান্ত ধরা পড়েন। জাগে হ্যাটট্রিকের সম্ভাবনা।

মাত্র ১ রান করে টপলের বলে পরাস্ত হন সাকিব আল হাসানও। লেন্থ ডেলিভারিটির বিপক্ষে অসহায় ছিলেন টাইগার অধিনায়ক। অফস্টাম্পে আঘাত হানে বল।

নবম ওভারে ক্রিস ওকসের বলে হাফ ড্রাইভ খেলেন মেহেদী হাসান মিরাজ। বল ব্যাটে লেগে জস বাটলারের গ্লাভসে জমা পড়লে মিরাজ ৮ রান করে মাঠ ছাড়েন।

এর আগে ধর্মশালায় মঙ্গলবার টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংলিশরা ৯ উইকেটে সংগ্রহ করে ৩৬৪ রান। বাঁহাতি ডেভিড মালান ১০৭ বলে ১৬ চার ও ৫ ছক্কায় ১৪০ রানের ইনিংস খেলেন। ৬৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৮২ রান করেন জো রুট।

বাংলাদেশের পক্ষে ৮ ওভারে ৭১ রান দিয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদী। শরিফুল ১০ ওভারে ৭৫ রান খরচায় নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান তাসকিন ও সাকিব।

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩টপলেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাসের পাতায় নাম লিখলাম: ট্রেনে পদ্মা পাড়ি দিয়ে ফেরদৌস

পরবর্তী

বিদায় বলে দিলেন হ্যাজার্ড

পরবর্তী
ব্রাজিলের ফুটবল তারকা হ্যাজার্ড মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায় বলে দিলেন হ্যাজার্ড

মাদক আইসের সঙ্গে যুবকের ছবি, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মবিলের কার্টনের ভিতরে মাদক ‘আইস’

সর্বশেষ

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT