চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের হোয়াইটওয়াশ করে ইংলিশদের প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ২৭, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে ধারাবাহিক ব্যর্থতার পর জো রুট অধ্যায়ের ইতি টেনে বেন স্টোকস যুগে প্রবেশ করে ইংল্যান্ড। সাফল্যও মিলেছে তাতে। আগের পাঁচ সিরিজে কোনো জয় না পাওয়া ইংলিশরা হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ম্যাচে জয় পেতে শেষ দিনে কোনো নাটকীয়তা হতে দেননি জনি বেয়ারস্টো। টি-টুয়েন্টি মেজাজে ৪৪ বলে বিধ্বংসী ৭১ রানের ইনিংস খেললে দ্রুতই জয় পায় ইংল্যান্ড। তাতে তিন ম্যাচের সিরিজ ৩-০-তে জয় পায় স্টোকসের দল।

আগের দুই ম্যাচে ৫ উইকেটের জয় পেয়ে সিরিজ জিতে রেখেছিল ইংল্যান্ড। শেষ ম্যাচেও কিউইদের এতটুকু ছেড়ে কথা বলেনি স্টোকসের দল। প্রথম ইনিংসে কিউইদের দেওয়া ৩২৯ রান টপকে বেয়ারস্টোর অসাধারণ ব্যাটিং শৈলীতে ১৫৭ বলে ১৬২ রানের সহায়তায় ৩১ রানের লিড পায় ইংল্যান্ড। এরপর কিউইরা ২৯৬ রানের টার্গেট ছুড়ে দেয় ইংলিশদের।

জবাবে ৫১ রানে দুই উইকেট হারিয়ে শুরুতে কিছুটা চাপে পড়লেও তা বাড়তে দেননি রুট। অলি পোপকে নিয়ে ইংলিশদের জয়ের পথেই রেখেছিলেন রুট। মাঝে ৮২ রানে পোপ ফিরলেও সাবলীল ছিলেন রুট। তখনো বেয়ারস্টো ঝড় বাকি।

শেষ দিনে দলকে জয়ের বন্ধরে পৌঁছে দিতে খুব একটা সময় নেননি বেয়ারস্টো। ঝড়ের গতিতে ব্যাট চালিয়েছেন। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না পড়লে ৭ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত হয় ইংলিশদের। সিরিজে ৩৯৬ রান ও ১ উইকেট তুলে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন রুট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেয়ারস্টোরুটলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

গাড়ি চালিয়ে দুইজনকে হত্যা, দোষ স্বীকার করে আদালতে গায়ক

জুন ২৫, ২০২৬

ফুটবল নিয়ে উন্মাদনা, পাড়া-মহল্লায় ‘ব্রাজেন্টিনা ক্লাব’!

জুন ২৫, ২০২৬

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জুন ২৫, ২০২৬

ভেনিজুয়েলায় দু’দফা শক্তিশালী ভূমিকম্পে বহু প্রাণহানির আশঙ্কা

জুন ২৫, ২০২৬

দেশে দু’টি বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র ও চীনে বিনিয়োগ কার্যালয় করার ঘোষণা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT