বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ধাক্কা খেল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। স্লো ওভার রেটের কারণে পয়েন্ট হারিয়েছে দুদলই। আসরের ফাইনালে খেলার সম্ভাবনাও কমেছে তাদের।
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে কিউইদের ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। ম্যাচে স্লো ওভার রেটের কারণে দুদলকে শাস্তি দিয়েছে আইসিসি। নিউজিল্যান্ড তাতে একধাপ পিছিয়ে চারে নেমে গেছে। কিউইদের পয়েন্ট শতাংশ এখন ৪৭.৯২। ইংল্যান্ডের বিপক্ষে তাদের বাকি দুটি ম্যাচে জিতলে ৫৫.৩৬ শতাংশ পয়েন্ট হবে। ফাইনালের দৌড়ে সম্ভাবনা কমেছে তাদের। ইংল্যান্ড আছে ছয়ে। ৪২.৫০ শতাংশ পয়েন্ট তাদের।
ক্রাইস্টচার্চ টেস্টে দুদলই সময়ের লক্ষ্যমাত্রার থেকে ৩ ওভার কম বল করেছে। সেকারণে দুদলকে ১ পয়েন্ট করে জরিমানা করা হয়েছে। দুদলের অধিনায়ক শাস্তি মেনে নিয়েছেন। শুনানির প্রয়োজন হয়নি। পাশাপাশি উভয় দলকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
৬১.১১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ভারত। ৫৯.২ শতাংশ পয়েন্টে দুইয়ে সাউথ আফ্রিকা। তিনে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৫৭.৬৯।








