চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমির আগে যে তথ্য গোপন রাখতে বললেন ইংল্যান্ড কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোতে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড। ম্যাচের আগে সংবাদমাধ্যমে পেনাল্টি বা ম্যাচ নিয়ে কোনো ধরনের তথ্য প্রকাশ না করতে খেলোয়াড়দের নির্দেশ দিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জিতে সেমিতে উঠেছে দলটি।

শেষ ষোলোয় স্লোভাকিয়ার বিপক্ষে জয়ের পর এবং সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েও পেনাল্টি শট নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাননি সাউথগেট। বলেছেন, ‘ফুটবল অ্যাসোসিয়েশনে যারা কাজ করে, তারা গত একবছর ধরে এমন কাজ করে আসছে। আমাদের পরামর্শ নিজেদের কাছে রাখব এবং পরবর্তীর জন্য প্রস্তুত থাকব।’

সুইজারল্যান্ডের বিপক্ষে নামার আগে ইংল্যান্ডের কৌশল ফাঁস হওয়ায় ক্ষুব্ধ সাউথগেট বলেছেন, ‘আমরা অনেককিছু করব। যেমনটা বলেছি, চার ম্যাচের মধ্যে তিনটি খেলায় আমরা জিতেছি এবং আমাদের অনেক জিনিস ভাগাভাগি হয়েছে।’

‘খেলার তিন দিন আগে আমাদের ট্যাকটিক্যাল পরিকল্পনা ফাঁস হয়েছে। আমরা একটি আশ্চর্যজনক বিশ্বে বাস করি, যেখানে এটি আমাদের জন্য খুব কঠিন, কারণ প্রতিপক্ষের কাছে তাকে অবাক করার যে উপাদান ছিল তা তাদের কাছে তিন দিন আগে চলে গেছে। এটা সত্যিই অবিশ্বাস্য।’

জার্মানিতে চলতি ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ৮১ হাজার দর্শক ধারণ ক্ষমতার সিগন্যাল ইদুনা পার্কে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডনেদারল্যান্ডসলিড স্পোর্টসসাউথগেটসুইজারল্যান্ডস্লোভাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT