চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোপ ২০৫, ডাকেট ১৮২, দ্বিতীয় দিনেও দাপট ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথমদিনে বল হাতে ঝড় তুলেছেন স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় দিনে ব্যাট হাতে আইরিশ বোলারদের ডুবিয়েছেন অলি পোপ ও বেন ডাকেট। ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন পোপ। ১৮২ রান করেছেন ডাকেট। তাদের অনবদ্য ইনিংসে আয়ারল্যান্ডকে ৩৫২ রানের লিড দিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে সফরকারী দলটির ৯৭ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছে স্বাগতিক দল।

লর্ডসে সিরিজের একমাত্র টেস্টে প্রথম দিনে ১৭২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। পরে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ১৫২ রানে দিন শেষ করে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ইংলিশরা ৪ উইকেটে ৫২৪ রান করে ইনিংস ঘোষণা করে। ৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ৩ উইকেটে ৯৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। তৃতীয় দিনে সফরকারীরা ২৫৫ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে।

দ্বিতীয় দিনে দুই শতাধিক রানের জুটি গড়েন বেন ডাকেট ও অলি পোপ। ডাকেট ১৭৮ বলে ১৮২ রান করে ফেরেন, দলীয় ৩৬১ রানে। ইংল্যান্ড ৫০৭ রানে তৃতীয় উইকেট হারায়। জো রুট ৫৯ বলে ৫৬ রান করে ফেরেন। দলীয় ৫২৪ রানে ফেরেন ডাবল সেঞ্চুরি করা অলি পোপ। ২০৮ বলে ২০৫ রান করেন তিনি। পোপ আউট হওয়ার পর ইংনিস ঘোষণা করে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে আইরিশদের হয়ে দুটি উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রিনে। একটি করে নিয়েছেন ফিউন হ্যান্ড ও গ্রাহাম হিউম।

৩৫২ রানে পিছিয়ে থাকা আইরিশরা দ্বিতীয় ইনিংসে ১৮ রানেই দুই উইকেট হারায়। দলীয় ২৫ রানের মাথায় আহত হয়ে সাজঘরে ফেরেন জেমস ম্যাককুলাম। ৬৩ রানে তৃতীয় উইকেট হারায় অতিথি দল। আউট হওয়া ব্যাটারদের মধ্যে কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। হ্যারি ট্রেক্টর ৫৫ বলে ৩৩ রান ও লোরকান টাকার ৩৫ বলে ২১ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ডের হয়ে উইকেট তিনটি নিয়েছেন জস টাঙ্গ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকেটপোপলর্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT