চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ‘খেলার ধরনে’ পরিবর্তন আসবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় হেলমেট ও ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজেকোটে তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এমন শোচনীয় হারের পর ইংলিশদের বাজবল কৌশল নিয়ে সমালোচনা শুরু হয়। সাবেক ক্রিকেটাররা বেন স্টোকসদের তুলোধুনা করতে থাকেন। এমন পরিস্থিতির পর ইংল্যান্ডের সহ-অধিনায়ক অলি পোপ জানিয়েছেন, তাদের খেলার ধরনে কোনো পরিবর্তন আসছে না।

২-১ ব্যবধানে পিছিয়ে পড়া ইংল্যান্ড আগামী ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে চতুর্থ টেস্ট খেলতে নামবে। নিজেদের খেলার ধরন সম্পর্কে থ্রি লায়নদের সহ-অধিনায়ক বলেছেন, ‘ এ ম্যাচে বুমরাহ না থাকলেও মোহাম্মদ সিরাজ আছে। গত ম্যাচে সে ভালো বোলিং চার উইকেট নিয়েছিল। তবে আমরা যেভাবে খেলেছিলাম, সেখানে কোনো পরিবর্তন আসবে না।’

হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময় ধরে বোলিং করা থেকে নিজেকে বিরত রেখেছেন বেন স্টোকস।  রাঁচি টেস্টে অবশ্য সফরকারী দলের অধিনায়ককে বল হাতে দৌড়াতে দেখা যেতে পারে বলে আভাস দেন পোপ। দলের অনুশীলনে তাকে বল করতে দেখা গেছে।

‘স্টোকসের বল করার সম্ভাবনা রয়েছে। তবে সে এখনও নিশ্চিত করেনি বল করবে কি না। বোলিংয়ের সময় শরীরে টান কেমন লাগবে, সেটার উপর নির্ভর করছে তার বল করা।’

বড় পরাজয়ের পর ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে পোপের ভাষ্য, ‘রাজকোটে শেষ দিন আমরা যেভাবে খেলেছি, সেটা হতাশাজনক। কিন্তু আমরা এ বিষয়টি ওখানেই রেখে এসেছি। দলের ভেতরের পরিবেশ ভালো। সবাই ভালো আছে এবং পরের ম্যাচ খেলতে প্রস্তুত। হতাশা নিয়ে আমরা মাঠ ছেড়েছিলাম। পরিকল্পনা বাস্তবায়ন করতে না পেরে আমরা হতাশ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডপোপবুমরাহভারতলিড স্পোর্টসসিরাজস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT