চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম টেস্ট জিততে শেষ দিনে ইংল্যান্ডের দরকার ৩৫০ রান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের ক্রিকেটাররা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হেডিংলিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। চতুর্থ দিন শেষে ভারতের দেয়া ৩৭১ রানের লক্ষ্যে ব্যাটে নেমে কোনো উইকেট না হারিয়ে ২১ রান করেছে স্বাগতিকেরা। পঞ্চম ও শেষ দিনে প্রথম টেস্ট জিততে বেন স্টোকসদের প্রয়োজন ২৫০ রান। অপরদিকে ভারতের প্রয়োজন ১০ উইকেট।

তৃতীয় দিন শেষে ৯০ রানে ২ উইকেট হারানো ভারত চতুর্থ দিনের শুরুটা ভালো করে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নেন উইকেটকিপার ব্যাটার রিশভ পান্ট। সেঞ্চুরি তুলে নেন ওপেনার লোকেশ রাহুল। পান্ট সেঞ্চুরিতে ১১৮ রান করে আউট হলেও ১৩৭ রান পর্যন্ত ইনিংস টেনে নেন রাহুল।

দ্বিতীয় ইনিংসে ভারতের সবচেয়ে লম্বা জুটি রাহুল ও পান্টের। তাদের চতুর্থ উইকেট জুটিতে আসে ১৯৫ রান। এ জুটিতেই সেঞ্চুরিতে ১১৮ করেন পান্ট। প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিলেন এ বাঁহাতি ব্যাটার।  তার আগে দ্বিতীয় উইকেট জুটিতে রাহুল সাই সুদর্শন ৬৬ রান যোগ করেন। এরপর করুণ নায়ার ও রাহুলের ৪৬ রানের জুটিতে ভারত থামে ৩৬৪ রানে। প্রথম ইনিংসে পাওয়া ৬ রানের লিডের সুবাদে ইংল্যান্ডকে ভারত লক্ষ্য দেয় ৩৭১ রানের।

চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসে ভারতকে সবচেয়ে বেশি ভুগিয়েছে জশ টাং, ব্রাইডন কার্স ও ক্রিস ওকস। টাং ও কার্স নিয়েছেন ৩টি করে উইকেট, শোয়েব বশির ২টি ও ওকস এবং স্টোকস নিয়েছেন একটি করে উইকেট।

৩৭১ রানের জয়ের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ইংল্যান্ড তোলে ২১ রান। ১২ রানে জ্যাক ক্রোলি ও ৯ রানে বেন ডাকেট অপরাজিত আছেন। শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩৫০ রান। ভারতের প্রয়োজন ১০ উইকেট।

হেডিংলি টেস্টে যশ্বী জয়সওয়াল, শুভমন গিল ও রিশভ পান্টের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭১ রান করেছিল ভারত। জবাবে নেমে অলি পোপের অপরাজিত সেঞ্চুরি ও হ্যারি ব্রুকের ৯৯ রানের সুবাদে ৪৬৫ রান তোলে ইংল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকার্সগিলটাংপান্টভারতরাহুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT