চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় হারের পর বুচারকে পাশে পাচ্ছে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজকোটে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর সমালোচনার তীর ধেয়ে আসছে ইংল্যান্ডের দিকে। বাজবল নিয়ে সবার সমালোচনার মধ্যে সাবেক ওপেনার মার্ক বুচারকে পাশে পাচ্ছে ইংল্যান্ড দল। তার মতে, তৃতীয় দিন ব্যাটে বাজে পারফরম্যান্সের কারণে এমন হার দেখেছে দলটি।

বাজবলের পক্ষ নিয়ে উইজডেনের সাক্ষাৎকারে বুচার বলেছেন, ‘আমি কিছুটা অবাক হয়েছি যে গত কয়েকদিন ধরে প্রতিক্রিয়াটি বেশ শক্তিশালী হয়েছে। মোটামুটিভাবে, ভারতে সফরকারী প্রতিটি দলের সাথে কী ঘটতে পারে তার প্রেক্ষাপট সবারই জানা ছিল।’

‘গত দুই ম্যাচে আমরা যেমনটা দেখেছি, হোক সেটা ভালো বা খারাপ মাঠে ভারতে আসা দলগুলো বেশ ভুগেছে, সেটা তৃতীয় দিন পর্যন্তও হতে পারে। সবসময়ের মত ইংল্যান্ড প্রতিরোধ গড়েছে যা তারা করে। টেস্ট ম্যাচে নতুন উদ্বেগহীন একটি ধরন এসেছে। কিন্তু আমি কিছুটা মর্মাহতও যে বেন স্টোকস দায়িত্ব নেওয়ার পর থেকে লোকেরা টেস্টে বাজবলের এই দিনটির জন্য অপেক্ষা করছে।’

‘হ্যাঁ, তারা তৃতীয় দিন সকালে কিছুটা প্রতিরোধ করেছে, কিন্তু একবার ব্যাটিং শেষ করে ভারতকে ১৫০ রানের লিড দিয়ে গেলে, আপনার সাথে এমন ঘটতে পারে। প্রথম টেস্টে যে এটি ঘটেনি তা একটি অলৌকিক ঘটনা। আমি মনে করি না যে এটি বাজবল নিয়ে সমালোচনার মত কিছু। আমি মনে করি ব্যাট হাতে তৃতীয় দিন খারাপ পারফরম্যান্স করেছিল এবং তারপর সেখান থেকে যা ঘটেছে সেটা সম্পূর্ণ অনুমানযোগ্য।’

রাজকোটে তৃতীয় টেস্টে যশ্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে এবং প্রথম ইনিংসে ১২৬ রানে এগিয়ে থাকায় ইংল্যান্ডকে ৫৫৭ রানের বড় লক্ষ্য দেয় ভারত। জবাবে স্টোকসরা ১২২ রানে অলআউট হলে ভারত জয় পায় ৪৩৪ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজয়সওয়ালবুচারভারতলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬

সংস্কৃতি চর্চায় শিল্পীদের নিয়ে বিতর্ক মেনে না নেয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

জুন ২৫, ২০২৬

কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন নওগাঁর তরুণ উদ্যোক্তা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT