ক্রিকেট

ইংল্যান্ডের কাছে শীর্ষ হারাল ভারত, টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ কোথায়

ইংল্যান্ডের কাছে শীর্ষ হারাল ভারত, টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ কোথায়

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। তাতে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছে ইংলিশরা, পেছনে ফেলে দিয়েছে ভারতকে।

ওল্ড ট্রাফোর্ডে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৮ উইকেটে জয় তোলে ইংল্যান্ড। অন্যদিকে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেও লাভ হয়নি ভারতের। জুলাইতে জিম্বাবুয়েকে ৩-০তে হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দখল করেছিল ভারত। জায়গা পুনরুদ্ধার করল ইংল্যান্ড।

র‍্যাঙ্কিংয়ে প্রথম দুই স্থান ছাড়া আর কোন বদল আসেনি। শীর্ষে ইংল্যান্ড, দুইয়ে ভারত। বাংলাদেশের অবস্থান আটে।

র‍্যাঙ্কিংয়ে তিনে অস্ট্রেলিয়া, চারে নিউজিল্যান্ড, পাঁচে সাউথ আফ্রিকা, ছয়ে পাকিস্তান এবং সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। নয়ে শ্রীলঙ্কা এবং দশে আফগানিস্তান।

বিষয়:ইংল্যান্ড টি-টুয়েন্টি র‌্যাঙ্কিং বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…