ফুটবল

র‌্যাশফোর্ড-স্টার্লিং-হেন্ডারসন ছাড়াই দল ইংল্যান্ডের

ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা মাঠে, র‌্যাশফোর্ড, স্টার্লিং ও হেন্ডারসন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, র‌্যাশফোর্ড, স্টার্লিং ও হেন্ডারসন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জার্মানিতে হতে চলা ইউরো-২০২৪ আসরের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল দিয়েছে ইংল্যান্ড। বাদ পড়েছেন স্ট্রাইকার মার্কাস র‌্যাশফোর্ড, জর্ডান হেন্ডারসন ও রাহিম স্টার্লিংয়ের মতো তারকা। প্রথমবার ডাক পেয়েছেন কার্টিস জোনস, অ্যাডাম ওয়ারটন, জ্যারেড ব্রাথওয়েটের মতো তরুণ।

ইউরোপসেরাদের আসর শুরু হওয়ার আগে কোচ গ্যারেথ সাউথগেট ৩৩ সদস্য থেকে ২৬ জনে নেমে আসবেন দল। ৭ জুনের মধ্যে নির্বাচিত ২৬ জনের দল ঘোষণা করতে হবে থ্রি-লায়ন্সদের। তারা প্রস্তুতি নেবে বসনিয়া ও হার্জেগোভিনা এবং আইসল্যান্ডের বিপক্ষে।

২০১২ সালের পর চেলসি স্ট্রাইকার স্টার্লিং প্রথম কোনো আন্তর্জাতিক আসরে খেলতে পারছেন না। ২০১০ বিশ্বকাপের পর প্রথম বাদ পড়েছেন লিভারপুলের সাবেক অধিনায়ক হেন্ডারসন। ক্লাবে বাজে পারফরম্যান্সে বাদ পড়েছেন র‌্যাশফোর্ড।

ইংল্যান্ডের ৩৩ সদস্যের দল
গোলকিপার: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল, জেমস ট্রাফোর্ড।
ডিফেন্ডার: জ্যারেড ব্রাথওয়েট, লুইস ডাঙ্ক, জো গোমেজ, মার্ক গুইজি, এজরি কোনসা, হ্যারি ম্যাগুয়ের, জ্যারেল কোনসা, লুক শ, জন স্টোনস, কাইরেন ট্রিপিয়ার, কাইল ওয়াকার।
মিডফিল্ডার: ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, জুড বেলিংহ্যাম, কনোর গ্যালাঘার, কার্টিস জোনস, কোবে মাইনু, ডেকলান রাইস, অ্যাডাম ওয়ারটন।
ফরোয়ার্ড: জ্যারোড বোয়েন, এবরেচি এজি, ফিল ফোডেন, অ্যান্টনি গর্ডন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেইন, জেমস ম্যাডিসন, কোল পালমার, বুকায়ো সাকা, আইভান টনি, ওলি অ্যাটকিনসন।

বিষয়:আইসল্যান্ড ইউরো-২০২৪ ইংল্যান্ড বসনিয়া র‌্যাশফোর্ড সাউথগেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…