চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ বাঁচাতে শেষ দুই দিনে ইংল্যান্ডের প্রয়োজন ২২৪ রান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে হানা দিয়েছে বৃষ্টি। ভেস্তে যায় দিনের প্রথম দুই সেশন। শেষ সেশনে খেলা গড়ায় মাঠে। বল হাতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ট্রাভিস হেডের দুর্দান্ত ইনিংসে জয়ের জন্য অবশ্য চ্যালেঞ্জিং স্কোরই স্বাগতিকদের সামনে দিয়েছে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে অস্ট্রলিয়া অলআউট হয়েছে ২২৪ রানে।প্রথম ইনিংসের ২৬ রানের লিড মিলিয়ে ইংলিশদের লক্ষ্য দিতে পেরেছে ২৫১ রানের। জয়ের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৭ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে শেষ দুই দিনে স্বাগতিকদের প্রয়োজন ২২৪ রান। হাতে উইকেট রয়েছে সবগুলো। ৫ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া।

বৃষ্টিতে প্রথম দুই সেশন ভেস্তে যাওয়ার পর ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে সফরকারী দলটি। এক ওভার খেলা হতে না হতেই আবারও হানা দেয় বৃষ্টি। পরে বন্ধ হয়ে যায় খেলা।

Banglabid

ফের খেলা শুরু হলে ধারাবিহকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রলিয়া। একপ্রান্তে হাল ধরেন ট্রাভিস হেড। ইংল্যান্ডকে ২৫১ রানের লক্ষ্য দিতে অজিদের হয়ে বড় অবদান তার। ১১২ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন। ২২৪ রানে থামে অজিদের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।

জবাবে নেমে ৫ ওভার ব্যাট করেছে স্বাগতিক দল। কোনো বিপদ হতে দেননি বেন ডাকেট ও জ্যাক ক্রলি। কোনো উইকেট না হারিয়ে ২৭ রানে দিন শেষ করেন। ডাকেট ১৯ বলে ১৮ ও ক্রলি ৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডলিড স্পোর্টসহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT