চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তিতে ‘কক্সবাজার এক্সপ্রেস’র ৮ শতাধিক পর্যটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:০১ অপরাহ্ণ ১৫, জুন ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ভাঙা রেললাইনের উপর দাঁড়িয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ইসলামাবাদ স্টেশনে দীর্ঘ আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী আট শতাধিক পর্যটক। 

রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়ার ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার আইকনিক স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী। তিনি জানিয়েছেন, ট্রেনটিতে ২৩টি বগি রয়েছে এবং ৮ শতাধিক যাত্রী অবস্থান করছেন।

ট্রেনটির সংশ্লিষ্টদের বরাতে গোলাম রব্বানী বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর পৌনে ১ টায় আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকষ্মিক ইঞ্জিন বিকল হয়ে যায়। মূলত ট্রেনটির ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আইকনিক স্টেশন ম্যানেজার বলেন, কক্সবাজার স্টেশনে কোন ধরনের রিলিফ ট্রেন বা লোকোসেড নেই। এতে ট্রেনটি চালু করতে চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ইঞ্জিনটি নিয়ে একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনের দিকে রওনা দিয়েছে। বিকেল সাড়ে ৩ টার দিকে রিলিফ ট্রেনটি লোহাগড়া স্টেশন অতিক্রম করেছে। ট্রেনটি বিকেল ৪ টার পরপরই ইসলামাবাদ স্টেশনে পৌঁছার সম্ভাবনা রয়েছে।

বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে জানান মোহাম্মদ গোলাম রব্বানী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার এক্সপ্রেসট্রেনপর্যটক
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT