রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এন্ড্রিকের শ্যালকের প্রাণ গেল গুলিতে৷ বড়দিনে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশ ধারণা করছে হত্যাকাণ্ডটি পরিকল্পিত।
ব্রাজিলের সংবাদমাধ্যম জানাচ্ছে, ওই ব্যক্তির নাম মাওরিসিও নুনেজ। তিনি ব্রাজিলের মডেল লাভিনিয়ার বড় ভাই। লাভিনিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে ভাইয়ে মৃত্যুর খবর জানিয়েছেন। লাভিনিয়া এন্ড্রিকের বান্ধবী।
ঘটনায় পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। এখনও হত্যার কারণ জানা যায়নি। হত্যাকারীদের শনাক্ত বা কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।








