চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নিয়ে আবেগে ভাসলেন টম ক্রুজ

‘সিনেমার আলোর রশ্মিকে আজও অনুসরণ করে চলেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

বিশেষ স্বীকৃতি পেলেন হলিউডের কিংবদন্তী অভিনেতা টম ক্রুজ। সিনেমায় অবদানের জন্য রবিবার (১৬ নভেম্বর) অ্যাকাডেমির সম্মানসূচক অস্কার গভর্নর্স অ্যাওয়ার্ডস দেয়া হয় তাকে। তার অভিনীত আগামী বছরের (অক্টোবর ২০২৬) মুক্তির অপেক্ষায় থাকা নতুন ছবির পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর হাত থেকে এই সম্মাননা নে টম ক্রুজ।

পুরস্কার নিতে গিয়ে আবেগঘন বক্তৃতায় টম ক্রুজ জানালেন, তার কাছে সিনেমা শুধু পেশা নয়, অভিন্ন এক সত্তা। তিনি বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবী ঘুরিয়ে নিয়ে যায়। ভিন্ন ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ দেয়, আমাদের মিলগুলোকেও চোখে আঙুল দিয়ে দেখায়। আমরা কোথা থেকে এসেছি তা গুরুত্বপূর্ণ নয়-একটি অন্ধকার সিনেমা হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি, নতু আশায় বুক বাঁধি। এটাই শিল্পের শক্তি। তাই সিনেমা আমার কাছে শুধু কাজ নয়, এটাই আমি।”

টম ক্রুজ তার শৈশবের কথা স্মরণ করে বলেন,“খুব ছোটবেলায়ই আমার সিনেমার প্রতি ভালোবাসা জন্মেছিল। অন্ধকার সিনেমা হলে বসে যখন পর্দায় আলো ঝলসে উঠত, মনে হতো আমার সামনে যেন নতুন এক বিশাল পৃথিবী খুলে গেল। বিভিন্ন সংস্কৃতি, মানুষ, জীবন আর প্রাকৃতিক দৃশ্য আমাকে অভিভূত করত। তখন থেকেই আমার মনে জন্মেছিল জ্ঞান অর্জনের ক্ষুধা, অভিযানের বাসনা, চরিত্র তৈরি ও গল্প বলার ইচ্ছা।”

তিনি আরও বলেন, “সিনেমা আমার কল্পনার দরজা খুলে দিয়েছে। জীবনের যে সীমানা তখন দেখতাম, সেই সীমার বাইরে জীবনের সম্ভাবনা যে আরও অনেক বড়- সিনেমা তা শেখায়। সেই আলোর রশ্মিকেই আমি আজও অনুসরণ করে চলেছি।”

এই বছর টম ক্রুজের সঙ্গে আরও তিনজন ‘চলচ্চিত্র–দৃষ্টিসম্পন্ন’ শিল্পীকে গভর্নর্স অ্যাওয়ার্ডসে সম্মান জানানো হয়। তারা হলেন ডলি পার্টন, ডেবি অ্যালেন এবং উইন থমাস।

টম ক্রুজ এ পর্যন্ত চারবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। দুইবার সেরা অভিনেতা (বোর্ন অন দ্য ফোর্‌থ অব জুলাই, জেরি ম্যাগুয়ার), একবার সেরা পার্শ্ব অভিনেতা (ম্যাগনোলিয়া) এবং প্রযোজক হিসেবে সেরা ছবির জন্য (টপ গান: ম্যাভারিক)।

Reneta

এদিকে ইনারিতুর ছবির পাশাপাশি তিনি আরও দুটি ছবিতে কাজ করছেন বলে জানা গেছে। এর একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক “ব্রডসোর্ড” এবং “এজ অব টুমরো”–র সিক্যুয়েল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারইনারিতুটম ক্রুজপেশালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে গাজায় গণবিয়ে

পরবর্তী

যুগান্তকারী রায়টি ভবিষ্যতের জন্য বার্তা: অ্যাটর্নি জেনারেল

পরবর্তী
ছবি: সংগৃহীত

যুগান্তকারী রায়টি ভবিষ্যতের জন্য বার্তা: অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার: আখতার হোসেন

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT