চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ‘শেষ’ কিনা, বলতে গিয়ে চোখ ভিজে এলো স্কালোনির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লিওনেল স্কালোনি

লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির ক্যারিয়ার শেষলগ্নে ঘোরাফেরা করছে। আলোচনা আছে ২০২৬ বিশকাপ খেলে দেশের জার্সি তুলে রাখতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। শুক্রবার ভেনেজুয়েলার সাথে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি হতে পারে কিংবদন্তির জন্য ঘরের মাঠে শেষ প্রদর্শনী। আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি অবশ্য চান না এটা ৩৮ বর্ষী মেসির শেষ ম্যাচ হোক। সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কেঁদেছেন তিনি।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ঘরের মাঠ মনুমেন্টালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপে উড়াল দেয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলতে গুরুত্বপূর্ণ ম্যাচ কিংবদন্তির জন্য। আর্জেন্টিনা পরে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে মেসির ঘরের মাঠে বিদায় ঘিরে। কিংবা বিশ্বকাপের আগেও প্রীতি ম্যাচ খেলতে পারে দেশটি, সেটা এখনও ঠিক হয়নি।

আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনা জার্সিতে ঘরের মাঠে হতে পারে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রদর্শনী। কোচ স্কালোনির আশা, ম্যাচটি ঘরের মাঠে যেন মেসির শেষ ম্যাচ না হয়, মেসি যেন সমর্থকদের অন্যকোন ম্যাচের মধ্য দিয়ে বিদায় বলতে পারেন।

বাছাই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন স্কালোনি। মেসিকে নিয়ে বলতে গিয়ে চোখ মুছতে মুছতে বলেছেন, ‘হ্যাঁ, এটি এমন একটি ম্যাচ যা লিও এবং আমাদের জন্য আবেগঘন। বিশেষভাবে চমৎকার হবে। কারণ, এটা সত্য যে এটি ঘরে আমাদের শেষ বাছাইপর্বের ম্যাচ। আমাদের এটি উপভোগ করতে হবে, যেমন আমরা সবসময় বলে আসছি।’

আটবারের ব্যালন ডি’অর জয়ীকে কোচিং করানো স্কালোনির জন্য সম্মানের। বললেন, ‘অন্যসবার চেয়ে আমি এটা বেশি উপভোগ করব। তাকে কোচিং করাতে পারা সত্যিই আনন্দের এবং আশা করি স্টেডিয়ামে আসা ভক্তরাও এটা উপভোগ করবেন, কারণ তিনি সত্যিই সর্বোচ্চ সম্মানের যোগ্য। একটা চমৎকার এবং রোমাঞ্চকর ম্যাচ হবে। আমি নিশ্চিত যে এটি আর্জেন্টিনায় তার শেষ খেলা হবে না এবং আমরা নিশ্চিত করব যে, যদি সে সিদ্ধান্ত নেয় এটি শেষ খেলা, তাহলে আমরা যেন তার জন্য ঘরের মাঠে আরও একটি খেলা আয়োজনের ব্যবস্থা করতে পারি। কারণ মনে করি সে আর্জেন্টিনায় আরও একটি ম্যাচ খেলার যোগ্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনামেসিলিওনেল স্কালোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৫, ২০২৬

হটফেভারিট ফ্রান্সকে হারাল আইভরি কোস্ট, জার্মানদের জন্য আবারও দুঃস্বপ্ন?

জুন ৫, ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস

জুন ৫, ২০২৬

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রী নিহত

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT