চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৮ তম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৬
বিনোদন
A A

টেলিভিশন জগতের অস্কার বলা হয় এমি অ্যাওয়ার্ডসকে। মর্যাদাপূর্ণ এ পুরস্কারের ৭৮তম আসর ঘনিয়ে আসছে। এরই মাঝে প্রকাশ করা হয়েছে মনোনয়ন তালিকা।

আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসতে যাওয়া ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনায় থাকবেন অভিনেত্রী মারিস্কা হারগিটে।

এবার মনোনয়নে রেকর্ড গড়েছে কমেডি সিরিজ ‘হ্যাকস’। ২৪টি মনোনয়ন পেয়েছে এটি। এর আগে কোনো কমেডি সিরিজ এত মনোনয়ন পায়নি। এছাড়া এবার আউটস্ট্যান্ডিং ন্যারেটর বিভাগে মনোনয়ন পেয়েছেন কিংবদন্তি প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটেনবরো।

১০০ বছর বয়সে মনোনয়ন পেয়ে তিনি এখন এমির ইতিহাসে সবচেয়ে প্রবীণ মনোনীত ব্যক্তি। নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘আ গোরিলা স্টোরি : টোল্ড বাই ডেভিড অ্যাটেনবরো’র জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। বলা দরকার, এই বিভাগে অতীতে তিনবার এমি জিতেছেন ডেভিড।

এদিকে এবার মনোনয়নে সবার চেয়ে এগিয়ে মেডিকেল ড্রামা সিরিজ ‘দ্য পিট’। এটি ২৫টি মনোনয়ন পেয়েছে। সেরা ড্রামা সিরিজের পাশাপাশি অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য এবং বিভিন্ন কারিগরি বিভাগেও শক্ত অবস্থান তৈরি করেছে সিরিজটি। এছাড়া নতুন সিরিজ ‘উইডোজ বে’ পেয়েছে ১৯টি, আর ‘প্লুরিবাস’ অর্জন করেছে ১৮টি মনোনয়ন।

এবারের এমিতে সেরা ড্রামা সিরিজ বিভাগে ‘দ্য পিট’-এর সঙ্গে আরো মনোনয়ন পেয়েছে ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিল্ডেড এজ’, ‘প্যারাডাইস’, ‘সেভারেন্স’, ‘স্লো হর্সেস’, ‘টাস্ক’ এবং ‘দ্য লাস্ট অব আস’। সেরা কমেডি সিরিজ বিভাগে ‘হ্যাকস’ ছাড়াও মনোনয়ন পেয়েছে ‘দ্য বেয়ার’, ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘প্লুরিবাস’, ‘শ্রিংকিং’ ও ‘উইডোজ বে’।

Reneta

ড্রামা সিরিজে অভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছেন নোয়া ওয়াইল, স্টার্লিং কে. ব্রাউন, মার্ক রাফালো, গ্যারি ওল্ডম্যান ও রুফাস সিওয়েল। আর ড্রামা সিরিজে সেরা অভিনেত্রীর দৌড়ে আছেন জেনডায়া, কেরি রাসেল, বেলা র‌্যামজি, ক্যারি কুন ও শ্যারন হরগান।

কমেডি সিরিজে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ইয়াহিয়া আবদুল, স্টিভ ক্যারেল, ম্যাথিউ রেইস, জেসন সেজেল ও মার্টিন শর্ট। অভিনেত্রীর দৌড়ে রয়েছেন কুইন্টা ব্রানসন, আয়ো এদেবিরি, এলে ফ্যানিং, লিসা কুদ্রো ও জন স্মার্ট।

লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল হার ফল্ট’, ‘দ্য বিস্ট ইন মি’, ‘বিফ’, ‘ডিটিএফ সেন্ট লুইস’, ও ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭৮তম এমি অ্যাওয়ার্ডসএমি অ্যাওয়ার্ডসমনোনয়ন তালিকালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT