বিশিষ্ট শিক্ষাবিদ শিব প্রসাদ সেনের জীবনাবসান

শিব প্রসাদ সেনের ছবি, তিনি একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গম্ভীর মুখাবয়ব, পরিপাটি চুল ও চশমা পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য শিব প্রসাদ সেন মারা গেছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ বিকেলে সিলেটের চালিবন্দর শশ্মানে তাঁর শেষকৃত্য হবে। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিব প্রসাদ সেন কর্মজীবনে হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত সিলেট মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিব প্রসাদ সেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদর্শন সেনের বাবা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



