চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমিলি ইন প্যারিস’ তারকা লিলি এখন কন্যার মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

প্রথম সন্তানের মা হলেন ‘এমিলি ইন প্যারিস’ তারকা লিলি কলিন্স। সারোগেসির মাধ্যমে প্রথম সন্তানের জন্ম দিলেন তিনি। অভিনেত্রী লিলি কলিন্স এবং তার স্বামী, চলচ্চিত্র পরিচালক চার্লি ম্যাকডাউয়েল ইনস্টাগ্রামে এক যৌথ বার্তায় এই সুখবরটি নিশ্চিত করেন।

তারা লিখেছেন, “স্বাগতম আমাদের পৃথিবীর কেন্দ্রবিন্দু, টোভ জেন ম্যাকডাউয়েল।”

সন্তানের জন্ম দিতে সহায়তা করা সারোগেট মায়ের প্রতি এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। বলেন,“সারোগেট এবং যারা এই যাত্রায় আমাদের সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোনো শব্দই যথেষ্ট নয়।”

ইনস্টাগ্রামের ওই পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তারা। যেখানে তাদের নবজাতক কন্যাকে ঘুমন্ত অবস্থায় দেখা যায়, পাশে রাখা একটি কম্বলে তার নাম লেখা ছিল।

২০২১ সালে বিয়ে করেন লিলি কলিন্স ও চার্লি ম্যাকডাউয়েল।

গিল্ডফোর্ডে জন্ম নেওয়া এবং লস অ্যাঞ্জেলসে বেড়ে ওঠা লিলি কলিন্স ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। ২০২০ সালে তিনি নেটফ্লিক্সের জনপ্রিয় রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এ আমেরিকান মার্কেটিং এক্সিকিউটিভ এমিলি কুপারের চরিত্রে অভিনয় করেন। যা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এখন পর্যন্ত সিরিজটির চারটি সিজন এসেছে। খুব শিগগির আসছে এর পঞ্চম সিজন। –বিবিসি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমিলি ইন প্যারিসনেটফ্লিক্সবিবিসিলিড বিনোদনলিলি কলিন্সসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে ক্যাম্পেইন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT