চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝআকাশে হঠাৎ বিস্ফোরণ শব্দ, ভারতীয় বিমানের জরুরি অবতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মাঝআকাশে যান্ত্রিক ক্রুটি ও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ায় ভারতের ওড়িশা রাজ্যের ব্যস্ততম শহর ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান জরুরি অবতরণ করেছে। সোমবার ৮ জানুয়ারি সন্ধ্যায় বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিমানযাত্রীরা মাঝআকাশে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপরই বিমানটি ভুবনেশ্বর না গিয়ে কলকাতায় ফিরে আসে। বিমানটি কলকাতার দমদম বিমানবন্দর থেকেই ভুবনেশ্বরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ভুবনেশ্বর হয়ে বিমানটির বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল।

প্রতিবেদন অনুযায়ী, কলকাতা-ভুবনেশ্বর-বেঙ্গালুরু আই ৫১৫৬৩ বিমানটি সোমবার বিকেল ৫: ১০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দর থেকে উড়াল দিয়েছিল। নির্ধারিত সময়ের থেকে ৪০ মিনিট দেরিতে বিমানটি ছেড়েছিল। মসৃণভাবেই উড়াল দিয়েছিল বলে দাবি করেছেন বিমানযাত্রীরা। তবে বিমানটি আকাশে উড়ে যাওয়ার প্রায় আধাঘণ্টা পর ৫: ৪০ মিনিট নাগাদ বিমানযাত্রীরা কিছু একটার বিস্ফোরণ শুনতে পান।

সেই সময় বিমানে থাকা এক যাত্রী বলেন, ‘হঠাৎ করেই বিমানে কিছু একটা ফেটে যাওয়ার মতো বিস্ফোরণের আওয়াজন শুনতে পাই। এরপর বিমানটি টার্বুলেন্সের মধ্যে পড়ে। সেই সময় বিমানসেবিকা খাবার পরিবেশন করছিলেন। তবে এই ঘটনার পর তড়িঘড়ি তিনি নিজের আসনে ফিরে গিয়ে সিটবেল্ট লাগিয়ে নেন।’

প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের আওয়াজ হওয়ার বেশ কিছুক্ষণ পর বিমানের পাইলট ঘোষণা করেন, বিমানের ইঞ্জিনে ‘যান্ত্রিক গোলযোগ’ দেখা দিয়েছে। এই অবস্থায় বিমানটি গন্তব্যের উদ্দেশে না গিয়ে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বিমানটির জরুরি অবতরণ করানো হবে।

এরপর সন্ধ্যা প্রায় ৬টা ৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। তাৎক্ষণিকভাবে বিমানটির দিকে ছুটে যান ইঞ্জিনিয়ার এবং বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফরা।

Reneta

এক যাত্রীর তথ্যমতে, সেখানে দমকলের ইঞ্জিনও হাজির ছিল। যাত্রীদের সেই সময় বিমানেই থাকার অনুরোধ করা হয় এবং আতঙ্কিত হতে বারণ করা হয়। বিমানটি জরুরি অবতরণ করার প্রায় ৪৫ মিনিট পরে যাত্রীদের বিমান থেকে নামার অনুমতি দেওয়া হয়। ততক্ষণে কর্তৃপক্ষ বিমানটি পরীক্ষা করেন। এরপর যাত্রীদের একে একে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপরও সেই বিমানটির পরীক্ষা চলতে থাকে বলে জানা গিয়েছে।

এদিকে এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত এবং উত্তেজিত হয়ে পড়েছিলেন অনেক যাত্রী। টার্মিনালে তাদের শান্ত করতে গিয়ে নাকাল হচ্ছিলেন বিমান সংস্থার কর্মীরা। পরে একটি পৃথক বিমানের ব্যবস্থা করা হয়। রাত ৮টা নাগাদ সেই বিমানটি যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে রওনা দেয়।

ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফ থেকে। সংস্থার মুখপাত্র বলেন, ‘কলকাতা থেকে ভুবনেশ্বরগামী আমাদের একটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। তাই সেটি সতর্কতামূলক ভাবে কলকাতায় ফিরে আসে এবং নিরাপদে জরুরি অবতরণ করে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আমরা বিকল্প উপায় বের করি। এই পরিস্থিতির জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে আমরা মনে করিয়ে দিতে চাই, যাত্রীসুরক্ষাই আমাদের সর্বপ্রথম অগ্রাধিকার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসটাইমস অফ ইন্ডিয়াভুবনেশ্বরমাঝআকাশে বিস্ফোরণ শব্দযান্ত্রিক গোলযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT