চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরদের হারাতে ১৪৮ চাই রোহিত-কোহলিদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচটা রাঙাতে পারলেন না বাবর আজম। অধিনায়কের দ্রুত বিদায়ের পর একমাত্র রিজওয়ান ছাড়া কেউ পাননি বড় সংগ্রহ। হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দেড়শর কাছের লক্ষ্য দিতে পেরেছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর দিনে রোহিত-কোহলিদের ১৪৮ রানের লক্ষ্য দিতে পেরেছে বাবার আজমের দল।

ম্যাচের তৃতীয় ওভারে ভারতকে বড় সাফল্য এনে দেন ভূবনেশ্বর কুমার। দারুণ ছন্দে থাকা বাবর আজমকে মাত্র ১০ রানে ফেরান তিনি। ডানহাতি পেসারের স্লোয়ার বাউন্সারে গড়বড় করে ক্যাচ তুলে দেন পাকিস্তান অধিনায়ক।

১০ রান করে আভেষ খানের বলে কট বিহাইন্ড হন ফখর জামান। অফ স্টাম্পের বাইরের শর্ট লেন্থের বল কাট করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার। এসময় আম্পায়ার আউটের ইশারা না করলেও স্বেচ্ছায় মাঠ ছাড়েন ফখর।

ইফতিখার আহমেদকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। ২৮ রানে ইফতিখার আউট হন হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ দিয়ে।

পরে ১০ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় পাকিস্তান। ৪২ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেলে রিজওয়ান আউট হয়েছেন পান্ডিয়ার বলে। একই ওভারে খুশদিল শাহকে ফিরিয়েছেন ডানহাতি এ পেসার।

Reneta

৯ রান করে ভূবনেশ্বরের বলে ক্যাচ হন আসিফ আলী। মোহাম্মদ নেওয়াজ ও নাসিম শাহ মিলে যোগ করেন ১ রান। শেষদিকে হারিস রউফ ও শাহনেওয়াজ দাহানির লড়াকু ব্যাটিংয়ে ১৪৭ রানে থামে পাকিস্তানের ইনিংস।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ভূবনেশ্বর কুমার। ৩টি উইকেট গেছে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে। একটি করে উইকেট পেয়েছেন আভেষ খান ও আর্শদীপ সিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২পাকিস্তানভারতভুবনেশ্বররিজওয়ানলিড স্পোর্টসহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT