চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু রাজস্থানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বড় জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসর শুরু করলো রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদকে ২০৪ রানের লক্ষ্য দিয়ে ৭২ রানে জিতেছে সনজু স্যামসনের দল। ডানহাতি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল একাই ধসিয়ে দিয়েছেন হায়দরাবাদকে।

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। আগে ব্যাটে নেমে উড়ন্ত সূচনা করে দুই ওপেনার জস বাটলার ও ইয়াশসাসভি জয়সোয়াল।

পাওয়ার প্লেতে ৮৫ রান আসে দুই ওপেনারের থেকে। ফজল হক ফারুকীর বলে বোল্ড হওয়ার আগে ২২ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন বাটলার। অপর বাঁহাতি ওপেনার জয়সোয়াল ৩৭ বলে ৫৪ রান করে ফারুকীর শিকার হন।

এছাড়া অধিনায়ক স্যামসন ৩২ বলে সর্বোচ্চ ৫৫ ও শিমরন হেটমায়ার ২২ রান করলে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে রাজস্থান। হায়দরবাদের ফারুকী ও টি নটরাজন ২টি করে উইকেট নেন। উমরান মালিক নেন একটি উইকেট।

জবাবে ব্যাটে নেমে হায়দরাবাদ কোন রান যোগ করার আগেই অভিষেক শর্মা ও ও রাহুল ত্রিপাঠির উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। এরপর আর কোন ব্যাটার প্রতিরোধ গড়তে পারেনি। ইনিংস সর্বোচ্চ রান আসে আব্দুল সামাদের থেকে, ৩২ বল খেলে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি।

Reneta

ওপেনার মায়াঙ্ক আগারওয়াল করেন ২৭ রান। এছাড়া পেসার উমরান মালিক ১৯ রান করলে ১৩১ রানে থামে ভুবনেশ্বরের হায়দরাবাদ। রাজস্থানের চাহাল ১৭ রানে ৪ উইকেট ও বোল্ট ২১ রানে ২ উইকেট শিকার করেন। জেসন হোল্ডার ও রবীচন্দ্র অশ্বিন একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩চাহালবাটলারভুবনেশ্বররাজস্থানলিড স্পোর্টসস্যামসনহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT