চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঁরিকে টপকালেন এমবাপে, সামনে শুধু জিরুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের এমবাপে ও জিরুদের ফুটবল ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের রিয়াল মাদ্রিদ তারকা কাইলিয়ান এমবাপের ফ্রান্সের হয়ে গোল সংখ্যা ৫২। ২৬ বর্ষী এমবাপে একে একে ছাড়িয়ে যাচ্ছেন ফ্রান্স কিংবদন্তিদের। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ পেনাল্টি থেকে গোল করে টপকালেন স্বদেশী কিংবদন্তি থিয়েরি অঁরিকে। ফ্রান্সের সর্বকালের সেরা গোলের মালিক হতে এমবাপের সামনে শুধু ওলিভার জিরুদ।

ফ্রান্স ও আর্সেনাল কিংবদন্তি অঁরি ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচে ৫১ গোল করেছেন। অপরদিকে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক জিরুদের গোল সংখ্যা ৫৭। ফ্রান্সের জার্সিতে তিনি খেলেছেন ১৩৯ ম্যাচ। যা টপকাতে এমবাপের এখনও দরকার ৬ গোল।

ফ্রান্সের বর্তমান অধিনায়ক এমবাপে। ২০১৭ সালে ১৮ বছর বয়সে অভিষেক হওয়ার পর খেলেছেন ৯২ ম্যাচ। ম্যাচ প্রতি গোলের হিসেবেও সবার চেয়ে এগিয়ে তিনি।

বিশ্বকাপেও ফ্রান্সের জার্সিতে উজ্জ্বল এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপ ইতিহাসে সবার চেয়ে বেশি গোল তার, ধারে কাছেও নেই কেউ। ২০১৮ বিশ্বকাপজয়ী এমবাপে বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে ১২ গোল করেছেন।

ফ্রান্সের তারকা ফুটবলার খেলেছেন টানা দুটি বিশ্বকাপ ফাইনাল। দুই ফাইনালে করেছেন চার গোল। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হারলেও সেদিন হ্যাট্রিক তুলেছিলেন এমবাপে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিভিয়ার জিরুদকাইলিয়ান এমবাপেথিয়েরি হেনরিফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT