ফুটবল

‘ব্যালন ডি’অর আমার হাতে থাকলে নিজে ডেম্বেলের বাড়ি পৌঁছে দিতাম’

প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিতে থাকাকালীন দুই ফ্রান্স সতীর্থ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্যালন ডি’অর ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরষ্কার। চলতি মাসের শেষেই এবছরের পুরষ্কারটি হাতে উঠবে বছরের সেরা ফুটবলারদের হাতে। সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ পেয়েছে আগে। ফ্রান্সের রিয়াল মাদ্রিদ তারকা কাইলিয়ান এমবাপে তো বলেই দিচ্ছেন এবারের পুরষ্কারটি জিততে যাচ্ছেন তার ফ্রান্স সতীর্থ ওসমান ডেম্বেলে।

এমবাপের সাবেক ক্লাব পিএসজি গত মৌসুমে ইউরোপ সেরা হয়ে জেতে ট্রেবল। গত মৌসুমেই ক্যারিয়ারের সেরাটা খেলেছেন ডেম্বেলে। তাই, এমবাপের ভাবনায় পিএসজির ফরোয়ার্ড ও সাবেক সতীর্থ ডেম্বেলেই পাবেন পুরস্কারটি।

এমবাপে ইউরোপীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘ওসমানের এটা পাওয়া উচিত। আমার মতে, আশা করছি তিনিই পাবেন ব্যালন ডি’অর। তাকে শুরু থেকেই সহায়তা করেছি। দেখা যাক কি ঘটে। যদি এটা আমার হাতে থাকতো আমি সরাসরি তার বাসায় পুরষ্কারটি পৌঁছে দিতাম।’

ডেম্বেলে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন সেমিতে এমনকি ফাইনালেও। পিএসজির অনেক অপেক্ষার পর ইউরোপ সেরার তকমা নিতে তার অবদান অনেক।

ডেম্বেলে ৩৫ গোলের পাশাপাশি সতীর্থদের করিয়েছেন আরো ১৬ গোল। অবশ্য পুরষ্কারটি পাওয়ার দৌড়ে আছেন ডেম্বেলের পাশপাশি বার্সেলোনার রাফিনহা ও লামিন ইয়ামাল। দুজনই ক্লাবের হয়ে জিতেছেন ঘরোয়া ট্রেবল।

বিষয়:ওসমান ডেম্বেলে কাইলিয়ান এমবাপে পিএসজি ব্যালন ডি”অর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…