তথ্যপ্রযুক্তি

স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের মামলা

স্যাম অল্টম্যানের ছবি, তিনি একটি কালো পটভূমিতে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যাম অল্টম্যানের ছবি, তিনি একটি কালো পটভূমিতে বসে আছেন, মুখে গম্ভীর ভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির উদ্ভাবক সংস্থা ওপেনএআই, সংস্থাটির সিইও এবং চ্যাটজিপিটির অন্যতম উদ্ভাবক স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইলন মাস্ক।

বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। তবে মাস্কের আনা অভিযোগ নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি স্যাম অল্টম্যান।

২০১৫ সালে স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানের সাথে মিলে ওপেনএআই প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক। কিন্তু ২০১৮ সালে আচমকাই ওপেনএআইয়ের পরিচালন বোর্ড থেকে সরে দাঁড়ান তিনি। এর ৬ বছর পর স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করলেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান কথা দিয়েছিলেন ওপেনএআই অলাভজনক হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানব কল্যাণে ব্যবহার করা হবে। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ওপেন এআইকে।

২০১৮ সালে মাস্ক সরে আসার পর ওপেনএআইকে সহায়তা করে বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং ২০২২ সালের নভেম্বরে সংস্থাটি থেকে বাজারে আসে বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ চ্যাটজিপিটি।

বিষয়:ইলন মাস্ক স্যাম অল্টম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…