সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে, স্নাইপার রাইফেল থেকে এক নাগাড়ে গুলি চালাতে দেখা গেছে টেসলা বস ইলন মাস্ককে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, টেসলার সিইও ইলন মাস্ক প্রতিদিনই নতুন কিছু করে চলেছেন যা তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে থাকেন। তবে এবার ইলন মাস্ক এমন কিছু করে দেখালেন যা দেখে হতবাক সবাই।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ইলন ব্যারেট ৫০ ক্যালিবার স্নাইপার রাইফেল থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ছেন। তিনি একটানা গুলি চালাচ্ছেন এবং ভিডিওতে গুলির শব্দও শোনা যাচ্ছে। তিনি এই ভিডিওটিকে ‘হিপ-ফায়ারিং’ বলে বর্ণনা করেছেন।
ইলন মাস্ক বন্দুক হাতে এমন ছবি শেয়ার করার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২২ সালের নভেম্বরে কোল্ড ড্রিঙ্কের বেশ কয়েকটি ক্যানের সঙ্গে দুটি পিস্তলের একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার বেডসাইড টেবিল।’
Hip-firing my Barrett 50 cal pic.twitter.com/OkNnjWid0r
— Elon Musk (@elonmusk) September 30, 2023








