আন্তর্জাতিক

কমলা হ্যারিসের ‘ডিপফেক’ ভিডিও ছড়ানোর অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে

কমলা হ্যারিসের 'ডিপফেক' ভিডিও ছড়ানোর অভিযোগে ইলন মাস্কের বিরুদ্ধে অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলা হ্যারিসের ‘ডিপফেক’ ভিডিও ছড়ানোর অভিযোগে ইলন মাস্কের বিরুদ্ধে অভিযোগের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সম্প্রতি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি নিয়ে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা দলের পক্ষ থেকে ইলন মাস্ককে মিথ্যা ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয়েছে। 

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইলন মাস্ক গত শুক্রবার সন্ধ্যায় হ্যারিসের একটি প্রচারাভিযানের ভিডিও পোস্ট করেন যা ‘ডিপফেক’ প্রযুক্তি দিয়ে নির্মিত বলে প্রমাণিত হয়েছে। ভিডিওতে হ্যারিসকে দেশ চালানোর প্রতিশ্রুতি দিতে এবং অসাংবিধানিক শব্দের প্রয়োগ করতে শোনা গেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত ভিডিওটিতে কমলা হ্যারিসকে বলতে শোনা যায়, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনীত প্রার্থী। জো বাইডেনের অসংলগ্ন এবং বেসামাল মন্তব্যে তার প্রবীণ ছাপ স্পষ্ট। ভিডিওতে তিনি নিজেকে একজন রঙিন মহিলা বলেও উল্লেখ করেন। ‘ডিপফেক’ ভিডিওটিতে আরও বলতে শোনা , আমার কোনও কথায় যদি আপনাদের আপত্তি থাকে, তাহলে বুঝবো আপনারা বর্ণ এবং লিঙ্গ বিদ্বেষী।

নিজের এক্স একাউন্টে ভিডিওটি শেয়ার করেন ইলন মাস্ক। ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা চমৎকার।’ একইসঙ্গে ক্যাপশনে মাস্ক একটি স্মাইলি ইমোজিও পোস্ট করেন।

জানা গেছে, এই ডিপফেক প্যারোডি ভিডিওটি পোস্ট করেন ‘মিস্টার রিগান’ নামে পরিচিত একজন ইউটিউবার। পরে তা শেয়ার করেন ইলন মাস্ক। ভিডিওটি মাস্কের একাউন্ট থেকে ১২৮ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

এই বিষয়ে হ্যারিসের প্রচারণা দলের মুখপাত্র মিয়া এহরেনবার্গ বলেছেন, আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের জনগণ সত্যিকারের স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা চায় যা ভাইস প্রেসিডেন্ট হ্যারিস দিতে পারবেন। তারা ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা এবং ভুল কিছু চায় না। সাবেক রিপাবলিকান হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি একে মূর্খ বলে অভিহিত করেছেন।

বিষয়:ইলন মাস্ক কমলা হ্যারিস মিথ্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…