চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকসভা নির্বাচন: ভোট দিলেন দক্ষিণী সিনেমার তারকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

শুক্রবার (১৯ এপ্রিল) ভোটগ্রহণ শুরু হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের। দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ হবে। এদিন সকাল থেকেই সাধারণ মানুষের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমার তারকারাও বুথে গিয়ে ভোট প্রদান করছেন।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত, ধানুশ, বিজয় সেতুপতিসহ অনেকে।

জানা গেছে, সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান চেন্নাইয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দেন। অন্যদিকে অভিনেতা ধানুশ টিটিকে রোডের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে এবং বিজয় সেতুপতি কিলপাউকের চেন্নাই হাইস্কুলে ভোট দেন।

এছাড়াও আজ সকালে চেন্নাইয়ের থিরুভানমিয়ুর কেন্দ্রে ভোট দেন সুপারস্টার অজিত কুমার। এসময় তার পরনে ছিল ধবধবে সাদা রঙের পোশাক। বুথ থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে হাসিমুখে ক্যামেরাবন্দি হন এই তারকা। এছাড়াও শরৎকুমার, রাধিকা, শিবাকার্তিকেয়ার মতো তারকারাও সকাল সকাল নিজেদের ভোট প্রদান করেন।

১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। সাত দফার মধ্যে এই প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোটগ্রহণ চলছে। বাকি দফার ভোট হবে যথাক্রমে ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ মে (ষষ্ঠ দফা) ও ১ জুন (সপ্তম দফা)।

ভোট গণনা ৪ জুন। অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনচক্রের ব্যাপ্তিকাল ছয় সপ্তাহের বেশি। লোকসভার মোট আসন ৫৪৩টি। মোট ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮৬ লাখ।- ইন্ডিয়া টুডে

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণী তারকাদক্ষিণী সিনেমার সুপারস্টারধানুশবিজয় সেতুপতিভারতের লোকসভা নির্বাচনরজনীকান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি ও অর্থনীতি খাতে ২০০ কোটি ডলার ঋণ সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন রুবেল

এপ্রিল ১৫, ২০২৬

‘বাংলাদেশের দারুণ কিছু পেসার আছে, স্পিন উইকেটের দরকার নেই’

এপ্রিল ১৫, ২০২৬

চাহিদা ঊর্ধ্বমুখী, ১৮০০ টাকার টিকিটেও হাউজফুল!

এপ্রিল ১৫, ২০২৬

কিউইদের বাংলাদেশ সফরের দলকে ‘দ্বিতীয় সারির’ মানতে নারাজ সিমন্স

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT