রাজনীতি

আলোচনা ও ঐক্যে নির্বাচনী রোডম্যাপের সমাধান হবে: মির্জা ফখরুল

নেতারা আলোচনা করছেন, নির্বাচনী রোডম্যাপের বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতারা আলোচনা করছেন, নির্বাচনী রোডম্যাপের বিষয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আলোচনা ও ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনের রোডম্যাপ ও এই সংকটের সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসা শেষে সোমবার (১৪ এপ্রিল) সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় বলেন, আমরা সব সময় বলে আসছি, আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমাদের মধ্যে ঐক্য সম্ভব হবে, এবং আমরা সফল হব।

আগামী ডিসেম্বর নাকি পরের বছর জুনে পরবর্তী জাতীয় নির্বাচন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করছি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।

পহেলা বৈশাখ উদযাপন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি যে আমাদের সমস্ত অতীতের যত ধুলোবালি, অতীতের যত জঞ্জাল উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।

বিষয়:নির্বাচন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…