জনপদ

আসন বহালের দাবিতে বাগেরহাটে তৃতীয় দিনেও নির্বাচন অফিস ঘেরাও

বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন বহালের দাবিতে বাগেরহাটে তৃতীয় দিনেও নির্বাচন অফিস ঘেরাও

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে আজ তৃতীয় দিনের নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করছেন জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই ঘেরাও কর্মসূচি চলবে দুপুর একটা পর্যন্ত।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিতি কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হতে থাকেন।

এসময় নির্বাচন অফিসের প্রধান গেট ঘিরে রাখায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি।

এদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিষয়:বাগেরহাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…