বাংলাদেশ

এওএবি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

এওএবি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

এওএবি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণকারী সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেসরকারি এভিয়েশন মালিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) এর ১২তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২২ ফেব্রুয়ারি) স্যামসন সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

এওএবি এর সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভায় সভাপত্বিত করেন।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পরে, নির্বাচনোত্তর নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। যথাক্রমেঃ সভাপতি পদে স্কয়ার এয়ার লিমিটেডের অঞ্জন চৌধুরী, মহাসচিব পদে নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, সহ সভাপতি-১ পদে মেঘনা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল, সহ সভাপতি-২ পদে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ পদে ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, যুগ্ম সচিব পদে ব্লু ফ্লাইং একাডেমী লিমিটেডের আব্দুল্লাহ আল জহির স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেডের রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক পদে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান, এছারাও সদস্য পদে সাউথ এশিয়ান এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, বসুন্ধরা এয়ার ওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, বিআরবি এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমী লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।

সভায় উপস্থিত ছিলেন মফিজুর রহমান, জেড মাহমুদ মামুন, খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, এছাড়াও বসুন্ধরা এয়ার ওয়েস এর প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা জে এম মোস্তাফিজুর রহমান, বেক্সিমকো এভিয়েশন এর প্রধান পরিচালন কর্মকর্তা গুলজার হোসেইনসহ আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ।

সভাপতি বলেন, বর্তমানে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মহাসচিব আরো বলেন, জেট ফুয়েলের দাম, কাস্টমস জটিলতা ও সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এবং সারচার্জের ফলে এ খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে।

সভায় উপস্থিত সদস্যরা বলেন, এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন বেসামরিক বিমান পরবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন সহ বিভিন্ন সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বিষয়:এওএবি এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ কার্যনির্বাহী কমিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…