আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচনে অনিয়ম: তদন্তের অনুরোধ জানিয়েছেন ডোনাল্ড লু

ডোনাল্ড লু পাকিস্তানে নির্বাচনে অনিয়মের তদন্তের জন্য অনুরোধ জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড লু

পাকিস্তানের সংসদ নির্বাচনে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগগুলোকে তদন্তের আওতায় নেওয়ার জন্য দেশটির নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ডয়েচ ভেলে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ফরেন অ্যাফেয়ার্সের সাব-কমিটির সাথে কথা বলার পর একটি লিখিত বিবৃতিতে ডোনাল্ড লু পাকিস্তানের নির্বাচন কমিশনকে দেশটির নির্বাচনে কারচুপির অভিযোগের সুষ্ঠু তদন্তের পরামর্শ দেন। এই সাব-কমিটি পাকিস্তানের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক পরীক্ষা করে দেখছে।

কমিটিকে লু জানান, নির্বাচন পূর্ববর্তী পরিবেশ নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলাম। স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নিবন্ধনে ব্যর্থতা, বিরোধীদের গণহারে গ্রেপ্তার, ইন্টারনেট বন্ধ করা এবং সাংবাদিকদের ওপর সেন্সরশিপ ও চাপ প্রয়োগ করা নিয়েও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছিলাম।

যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ফরেন অ্যাফেয়ার্সের সাবকমিটিকে ডোনাল্ড লু আরও বলেন, আমরা কখনও এই নির্বাচনের বর্ণনায় ‘অবাধ ও নিরপেক্ষ’ টার্ম ব্যবহার করিনি।

বিষয়:ডোনাল্ড লু নির্বাচনে অনিয়ম পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…