চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমি যেভাবে পাহারা দেন, নিজের ভোটও সেভাবে পাহারা দেবেন: সিইসি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:২১ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, বাংলাদেশ
A A
বাংলাদেশের নির্বাচন কমিশনারের বক্তৃতা ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার আ ম ম নাসির উদ্দীন বলেছেন, শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্টার আন্দোলন করতে চাই। আপনি নিজের জমি যেভাবে পাহারা দেন, নিজের ভোটও সেভাবে পাহারা দেবেন। এবার আপনাদেরকে একটি নিরপেক্ষ, সুন্দর ও ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দিতে চাই।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এবার এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।

Banglabid

তিনি বলেন, আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিকমতো পাননি, এবার আপনারা পাবেন। আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর ত্রুটিমুক্ত নির্বাচন হোক। নির্বাচন কমিশন কারো হুকুম মতো চলবে না, সরকারের চাহিদা অনুযায়ী চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী চলবে।

প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বলেন, আমরা কারো পক্ষে কাজ করি না, করি না, করবো না। এটা আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত নির্বাচনপ্রধান নির্বাচন কমিশনারসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় জয়ে নেপালের বিপক্ষে কাবাডি সিরিজ শুরু বাংলাদেশের

পরবর্তী

ফাগুনের হঠাৎ বৃষ্টিতে ভিজেছে ঢাকা

পরবর্তী
ঢাকায় হঠাৎ বৃষ্টিতে রাস্তায় জল জমে, যানবাহন ও মানুষ ভিজে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাগুনের হঠাৎ বৃষ্টিতে ভিজেছে ঢাকা

মির্জা ফখরুল বিপ্লবের কৃতিত্বের বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই বিপ্লবের কৃতিত্বের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT