কক্সবাজার

জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা

‘জমি নিয়ে বিরোধের জেরে’ ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯ টায় কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়ুব আলী (২৫) ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। নিহতের ছোট ভাই মো. ইয়াছিন পেশায় পশু চিকিৎসক। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

এ ঘটনায় ছোট ভাই পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রামু থানার উপপরিদর্শক হিমেল রায় বলেন, শুক্রবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলা বড় ভাই খুন হয়েছে বলে ৯৯৯ নম্বরের ফোন থেকে কল করে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘটনায় জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনায় জড়িত ছোট ভাই মো. ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুনিয়াপালং ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দুল্লাহ বিদ্যুৎ বলেন, বড় ভাই আয়ুব আলীর সঙ্গে ছোট ভাই মো. ইয়াছিন্ন মধ্যে দীর্ঘদিন ধরে মায়ের মালিকাধীন জমি সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তার (আয়ুব আলী) মাসহ আপন ছোট ভাই নিহত আয়ুব আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। এ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

হিমেল রায় বলেন, প্রাথমিকভাবে জমি বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিষয়:জমি বিরোধের জের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…