ফুটবল

‘আগে টেলিভিশনে দেখতাম এখন পাশাপাশি খেলছি’

লিভারপুলের দুই ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের দুই ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে, মাঠে খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গ্রীষ্মের দলবদলে ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে আসেন হুগো একিতিকে। অ্যানফিল্ডে এসে সতীর্থ হন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহর। অলরেডস তারকার কাছ থেকে শিখছেন প্রতিনিয়ত। সম্প্রতি ইউরোপের এক সংবাদমাধ্যমে বিশেষ সাক্ষাৎকারে ক্লাব ও সতীর্থদের নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন ফরাসি ফরোয়ার্ড।

২৩ বর্ষী একিতিকে বলেছেন, ‘সালাহ খুবই বন্ধুসুলভ ও খোলামেলা মনের। টিভিতে তাকে দেখতাম, এখন পাশে খেলছি। অনেক কিছু শেখা যায় তার কাছ থেকে। আশাকরি একসঙ্গে অনেক গোল করব এবং দলকেও জেতাতে পারব।

লিভারপুল নিয়ে বলেছেন, ‘প্রথম অনুভূতিটা ছিল গর্বের। আজ শীর্ষে-কাল তলানিতে, জানি ফুটবলে সময়টার মূল্য বেশ। এজন্য সবসময় প্রস্তুত থাকি, পরিশ্রম চালিয়ে যাই যেন দলকে সাফল্য এনে দিতে পারি।’

‘অর্জন করতে চাই অনেক কিছুই। কিন্তু এখন সবচেয়ে বড় স্বপ্ন লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়। ইংল্যান্ডের ফুটবলে বিশেষ অর্জন প্রিমিয়ার লিগ জেতা। তা বিশেষ করে লিভারপুলের জন্য। ২০ বার লিভারপুল এটা জিতেছে।’

একিতিকে-কে আনতে কম খরচ হয়নি অলরেডসদের। ৬৯ মিলিয়ন পাউন্ড গুণতে হয়েছিল। এপর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন ৯ ম্যাচ, প্রিমিয়ার লিগে ৫ ম্যাচে। ৫ গোল করেছেন ও ১ গোল করিয়েছেন।

বিষয়:ইপিএল একিতিকে মোহামেদ সালাহ লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…