বাংলাদেশ

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি যাচাইয়ে আট সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে মানচিত্র সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ করতে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ২৭ আগস্ট বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আট সদস্যের এই কমিটিতে বিদ্যুৎ উপদেষ্টা ছাড়াও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান,  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, আইইবি সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, আইডিইবি সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ মোজাম্মেল হক এবং প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর রয়েছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…