বাংলাদেশ

ট্রেনে ঈদযাত্রা: শেষদিনের টিকিট বিক্রি শুরু

ট্রেনে ঈদযাত্রার শেষদিনের টিকিট বিক্রি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ট্রেন স্টেশনে ঈদযাত্রার জন্য শেষ মুহূর্তের টিকিট বিক্রি চলছে, হাজারো যাত্রী ভিড় করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ট্রেনে ঈদযাত্রার শেষদিনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু হয়েছে। ঈদের আগে শেষবারের মতো টিকিট ছেড়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ (৩০ মার্চ) শনিবার সকাল ৮টায় দেশের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আজ যারা অগ্রিম টিকিট নিচ্ছেন তারা আগামী ৯ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।

এর আগে ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চ এবং ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ। আর ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হচ্ছে আজ।

অন্যদিকে, আগামী ৩ এপ্রিল থেকে মিলবে ঈদযাত্রার ফিরতি টিকিট। যা চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

বিষয়:ঈদযাত্রা ট্রেনের টিকিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…