চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় ঈদের ছবি, নায়িকাদের লড়াই কি জমবে?

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৫:০৫ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৪
বিনোদন
A A
নতুন নায়িকাদের লড়াই ও ঈদের ছবি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদে অনেকগুলো ছবি মুক্তির তালিকায়। প্রতিবারের মতো এবারও শেষ সময় একাধিক ছবি হল না পেয়ে হয়তো পিছু হটবে! তবুও মুক্তির তালিকা ও আলোচনায় থাকা ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশী শোনা যাচ্ছে রাজকুমার, ওমর, কাজল রেখা, দেয়ালের দেশ এর।

এছাড়া মুক্তির তালিকায় আরও শোনা যাচ্ছে লিপস্টিক, সোনার চর, ডেডবডি, আহারে জীবন, মোনা জ্বীন-২, পটু এবং মায়া দ্য লাভ।

এরমধ্যে সুপারস্টার শাকিব খান আছেন রাজকুমার-এ। এছাড়া শরিফুল রাজের তিনটি ছবি আসছে। নায়কদের মধ্যে আছেন আদর আজাদ, রোশান, ফেরদৌস, জায়েদ খান, ইভান সাইর (নবাগত)।

Banglabid

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, গত দেড় যুগের একই চিত্রপট এবারও থাকবে, বরাবরের মতো এবার ঈদও থাকবে শাকিবের কব্জায়।

তবে চমকটি অন্যখানে! মুক্তির অপেক্ষায় থাকা সিনেমায় যে নায়িকারা মুখোমুখি হচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শবনম বুবলী, কোর্টনি কফি, পূজা চেরী, স্নিগ্ধা, মন্দিরা, পূর্ণিমা, অন্বেষা রায়। এরমধ্যে বুবলীর দুটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে।

মিশুক মনির পরিচালনায় দেয়ালের দেশ ও জসীম উদ্দিনের পরিচালনায় বুবলী অভিনীত ‘মায়া দ্য লাভ’ ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। ছবি দুটিতে বুবলীর নায়ক শরিফুল রাজ এবং রোশান। দুটি ছবি নিয়ে বেশ আশাবাদী শবনম বুবলী।

Reneta

‘রাজকুমার’র মাধ্যমে ঈদে ঢাকার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির। হিমেল আশরাফের পরিচালনায় নির্মিত এ ছবি নিয়ে কোর্টনি আগেই এক ভিডিওবার্তায় জানিয়েছেন, বাংলা সিনেমায় তার এই কাজটি উল্লেখযোগ্য হয়ে থাকবে।

পূজা চেরী অভিনীত ‘লিপস্টিক’ মুক্তি পেতে যাচ্ছে ঈদে। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এ ছবিতে পূজার নায়ক আদর আজাদ। গেল রোজার ঈদে পূজার ‘জ্বিন’ মুক্তি পেয়েছিল। বছর ঘুরে আবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সম্ভাবনাময় পূজার ছবি।

গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ ছবির মাধ্যমে মন্দিরা চক্রবর্তীর অভিষেক হচ্ছে ঈদে। ছবির নাম ভূমিকায় তিনি অভিনয় করছেন। তার বিপরীতে থাকছেন শরিফুল রাজ। মন্দিরা জানান, তার প্রচণ্ড ভালো লাগা যেমন কাজ করছে, তিনি উচ্ছ্বসিত।

ছটকু আহমেদের পরিচালনায় নির্মিত হয়েছে ‘আহারে জীবন’। এতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। দীর্ঘদিন পর একসময়ের ব্যস্ত এই নায়িকার ছবি মুক্তি পেতে যাচ্ছে। করোনাকালীন সবার জীবনে মানুষের জীবনে নতুন অভিজ্ঞতা হয়েছে। তখন চারপাশের সবকিছু স্থবির হয়ে ছিল। সেই সময়কার পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে গল্প নির্ভর ছবি আহারে জীবন।

জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’র মাধ্যমে জায়েদ খানের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে স্নিগ্ধা নামে এক নবাগতার। আগে টুকটাক মডেলিং করলেও এবারই প্রথম জায়েদের হাত ধরে সিনেমা করলেন, বর্তমানে তিনি দেশের বাইরে।

এমডি ইকবালের পরিচালনায় ডেডবডি ছবির মাধ্যমে কলকাতার মডেল অন্বেষা রায়ের অভিষেক হচ্ছে ঢাকার চলচ্চিত্রে। তিনি জানান, ডেডবডি’র মাধ্যমে প্রথম সিনেমায় অভিনয় করলেন। বড় পর্দায় কাজের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

আসন্ন ঈদে এতগুলো নায়িকাদের মধ্যে দর্শক কোন সিনেমা বেশি পছন্দ করবেন এবং সেই সিনেমার মাধ্যমে কোন নায়িকা আলোচনায় আসবেন জানার জন্য অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূজা চেরীপূর্ণিমামন্দিরা চক্রবর্তীলিড বিনোদনশবনম বুবলীশরিফুল রাজশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেচপাম্প চালুর সময় বিদ্যুৎস্পর্শে কৃষক নিহত

পরবর্তী

পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে হেঁটে সৌদিআরবে কুমিল্লার আলিফ

পরবর্তী
হজযাত্রীরা সৌদিআরবে যাওয়ার জন্য প্রস্তুত, বাংলাদেশ থেকে হেঁটে যাত্রা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে হেঁটে সৌদিআরবে কুমিল্লার আলিফ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের জন্য উদ্বোধনী ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT